প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Thursday, June 13, 2024

হাপিত্যেশ | প্রতীক্ষা | ঋতুপর্ণা প্রামাণিক

বাতায়ন/হাপিত্যেশ/কবিতা/২য় বর্ষ/৫ম সংখ্যা/৩২শে জ্যৈষ্ঠ, ১৪৩১

হাপিত্যেশ | কবিতা

ঋতুপর্ণা প্রামাণিক

প্রতীক্ষা


ওইখানে ওই লাল দাওয়াতে
নিম গাছটির পাশে
অপেক্ষাতে বুড়ি ঠাকুমা
পাথর হয়ে আছে।
 
মুখখানি তার আঁকিবুকি
যেন ইতিকথাখানি
দৃষ্টিতে তার খোঁজা শুধু
হারিয়ে যাওয়া খাতাখানি।
 
ওইখানে ওই লাল দাওয়াতে
নিম গাছটির পাশে
অপেক্ষাতে বুড়ি ঠাকুমা
ছোট নাতনির আশে।
 
ওইখানে ওই লাল দাওয়াতে
নিম গাছটির পাশে
অপেক্ষাতে বুড়ি ঠাকুমা
ছোট ছেলের আশে।
 
ধোঁয়া ধোঁয়া আকাশটার
ধূসর মেঘের গায়ে
কোথায় কবে কোন ঠিকানায়
হারিয়ে গেছে সে যে।
 
ওইখানে ওই লাল দাওয়াতে
নিম গাছটির পাশে
অপেক্ষাতে বুড়ি ঠাকুমা
পাথর হয়ে আছে।

1 comment:

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)