প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

ঝরা পাতা | সম্পাদকীয় | ক্ষয়

বাতায়ন/ঝরা পাতা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই অগ্রহায়ণ , ১৪৩৩ ঝরা পাতা সম্পাদকীয় ক্ষয় বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙা মানুষ দেখেছেন , কলেজ স...

Showing posts with label সম্পাদকীয়. Show all posts
Showing posts with label সম্পাদকীয়. Show all posts

Tuesday, November 24, 2026

ঝরা পাতা | সম্পাদকীয় | ক্ষয়

বাতায়ন/ঝরা পাতা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ঝরা পাতা
সম্পাদকীয়

ক্ষয়

বুলডোজার দিয়ে বুকস্টল ভাঙা মানুষ দেখেছেন, কলেজ স্ট্রিট বই পাড়ায় বইয়ের দোকানে বোমাবাজি দেখতে বাকি ছিল সেটাও সম্পন্ন হল। বাংলার মানুষের কপালে আর কী আছে? এটা কি ‘হীরক রাজার দেশ’!


‘তোমার ভুবনে মাগো এত পাপ,
একি অভিশাপ, নাই প্রতিকার?
মিথ্যারই জয় আজ, সত্যের নাই তাই অধিকার।’
মরুতীর্থ হিংলাজ ফিল্মের গানটি বর্তমান ভারতবর্ষে হয়তো খুবই প্রাসঙ্গিক

Saturday, October 24, 2026

দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা | সম্পাদকীয় | রাজতন্ত্র

বাতায়ন/দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২০তম সংখ্যা/১০ই কার্ত্তিক, ১৪৩৩
দেবকুমার মুখোপাধ্যায় সংখ্যা
সম্পাদকীয়
 
রাজতন্ত্র

কে আর্য কে অনার্য কে ভূমিপুত্র কে নয়, সংবিধানকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে যা-খুশি বলে একদল লোক। আচ্ছা যদি সত্যিই তারা অপাঙ্‌ক্তেয় হন তবে এ পি জে আব্দুল কালাম কেন নন! বৈষ্ণব ধর্মের এত জনপ্রিয়তা, প্রসারের কারণ কী!

 
সাবেকি, ঐতিহ্যসম্পন্ন। রাজার কত দায়িত্ব, দেশের মঙ্গল, প্রজাদের মঙ্গল। প্রজাদের সুখেই রাজার সুখ, প্রজাদের সম্মানেই রাজার সম্মান। সত্যি ভাবতে বেশ লাগে। সেই তুলনায় গণতন্ত্রের সাবেকিয়ানা কোথায়

Friday, September 18, 2026

শারদীয়া | সম্পাদকীয় | ফকিরের চাল



বাতায়ন/শারদীয়া/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
সম্পাদকীয়
 
ফকিরের চাল

বাঙালির দুর্গা সার্বজনীন, চিরকালীন। ছিল, আছে, থাকবে। আজ যদি কোনো অতি বড় ধার্মিক ভগবানকে উলঙ্গ করেও এবং অথবা তাতে বাধা দেওয়ার চেষ্টা করেন অচিরেই তাঁর বিনাশ আসন্ন। প্রগতির ময়দানে শিক্ষিত, আধুনিক ভারতবাসী টাইমমেশিনে পিছনে যেতে রাজি নন।


‘ফকিরের চালে চাল মেশাতে তুমি আজ কেন এলে বাবু!’ কোন এক অখ্যাত লেখকের লেখা থেকে উদ্ধৃত অংশটি বিশেষ ভাবে স্মরণীয়।

 
প্রথমেই বাতায়ন পরিবারের পক্ষ থেকে সকল পাঠক, কবি-সাহিত্যিক, শুভানুধ্যায়ী বন্ধুদের এবং বাতায়ন পরিবারের সম্পাদকমণ্ডলীর-সহ

Saturday, August 15, 2026

নারী না পুরুষ | সাম্য


বাতায়ন/নারী না পুরুষ/ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
সম্পাদকীয়

সাম্য

"একে অন্যের পরিপূরক হয়ে যাঁরা সহাবস্থানের কথা বলেন, সেখানেও সহাবস্থান কি সত্যিই থাকে! ব্যক্তিগত দুর্বলতা অনুযায়ী মেনে নেওয়া, মেনে নিতে বাধ্য হওয়া।"

 
প্রথমেই ৮০তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।

Wednesday, June 17, 2026

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড


বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়
 
রাজদণ্ড

"অগণিত ছাপোষা নিরীহ মানুষের হাত-পা জীবন পদদলিত করেই তবে না রাজার শিরোপা জোটে! অতএব তাকে রাজধর্ম পালন করতে হবেই। এটাই অমোঘ নিয়ম!"

 
রাজার ইচ্ছা, রাজার আজ্ঞাই রাজদণ্ডের নামান্তর। সৌন্দর্যায়নের অছিলায় যদি আবর্জনা সাফ হয় তো হোক! তাতে কারোর রুজিরুটির সংস্থান হারিয়ে গেলে কী এমন ক্ষতি! শেষ পর্যন্ত সৌন্দর্যায়ন

Sunday, April 26, 2026

আতঙ্ক | সাগর না কুয়ো


বাতায়ন/আতঙ্ক/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | সম্পাদকীয়
 
সাগর না কুয়ো

"যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটিচাটা পিংপং-সাহিত্যিক এবং অথবা কুম্ভীলকদের কথা অবশ্যই বিবেচ্য নয়। তাঁরা তাঁদের জ্ঞানের পরিধি নিয়ে সাগরে বিচরণ করবেন না কি কুয়োয় প্রবেশ করবেন।"

 
যদি টাইমমেশিন সত্যিই থাকত আপামর ভারতবাসী (প্রায়) খুব কঠিন সাধনাকে অনায়াসলব্ধ করে হাজার-হাজার বছর পিছনে চলে যেতে পা

Wednesday, April 8, 2026

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/সম্পাদকীয়/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়
 
চৈতি হাওয়া—নববর্ষ

"দুগ্ধপোষ্য শিশুরাও নিজেদের স্বাচ্ছন্দ্য বোঝে শুধু মুখ ফুটে বলতে পারে না। অথচ কোটি-কোটি মানুষের শাসনের দায়িত্ব নিয়ে, সমাজসেবায় মহান ব্রতী যাঁরা, তাঁরা কেন বুঝেও বোঝেন না!"

 
প্রথমেই বাতায়ন পরিবারের সকল সাহিত্যিক-কবি ও পাঠকদের নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা জানাই। পায়ে-পায়ে বাতায়ন অনলাইন পত্রিকা চতুর্থ বৎসরে

Sunday, March 8, 2026

ক্ষণিকের অতিথি | আতঙ্কবাদ ও আতঙ্কগ্রস্ত



বাতায়ন/ক্ষণিকের অতিথি/সম্পাদকীয়/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | সম্পাদকীয়

 
 
আতঙ্কবাদ ও আতঙ্কগ্রস্ত

"কথায় আছে ‘অতি দর্পে হত লঙ্কা’। ক্ষমতাবানদের এই অন্যায় দর্পও একদিন শেষ হবে। ততদিনে একদিকে যেমন অনেক সংখ্যক মানুষ তাঁদের শৈশব, তারুণ্য, যৌবন, জীবন হারাবেন তেমনই প্রকৃতি হারাবে তার ভারসাম্য।"

 
মুষ্টিমেয় কিছু সংখ্যক লোক আতঙ্ক ছড়ায়, তার শিকার হন সিংহভাগ সাধারণ নাগরিক। তাঁরা আতঙ্কগ্রস্ত হয়ে

Friday, February 6, 2026

তূয়া নূর সংখ্যা | জিরাফের গলা

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/সম্পাদকীয়/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | সম্পাদকীয়
 
জিরাফের গলা

"সম্পূর্ণ ভাবে গৃহস্থও তাই গৃহস্থ নন, সন্ন্যাসী আর সন্ন্যাসী নন, ধর্মের ধ্বজাধারী প্রকৃত ধার্মিক নন, দেশ সেবা আর দেশের সেবা নয়, জনহিতকর কর্ম জনতার হিতকারী নয়।"

 

কবি বলেছেন ‘ধর্মেও আছি জিরাফেও আছি’। সমাজের যে-কোনো স্তরের দিকে তাকালে এ-কথাই প্রকট হয়ে ধরা পড়ে। সে তিনি ধার্মিক, রাজনৈতিক, সাংসারিক বা যা-কিছুই হন-না-কেন। জীবনের যে-কোনো ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।

Thursday, January 1, 2026

নবান্ন | আমরা ভাল, ওরা খারাপ


 

বাতায়ন/নবান্ন/সম্পাদকীয়/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | সম্পাদকীয়
 
আমরা ভাল, ওরা খারাপ

"স্বভাবতই প্রশ্ন জাগে, বাংলা ভাষী, বাঙালি মাত্রেই কি তবে দুয়োরানির সন্তান! বাঙালির মেধা, মনন কি এর জন্য দায়ী? বৈধতা-সম্পন্ন বাঙালি নাগরিক তবে ভোট ব্যাংকের সম্পদ মাত্র!"

 
আমি ভাল, আমার সন্তান ভাল, আমার অনুগামী, দল, সমর্থকরা ভাল ওরা খারাপ, ওদের সব খারাপ। ওদের যা-কিছু সবই হানিকর। এই কথা শুরু করেছিলেন একজন শ্রদ্ধেয় রাজনীতিবিদ ক্রমে তা সংক্রমিত হয়ে

Tuesday, December 23, 2025

কালো কাল | যে আসে লঙ্কায় সে-ই হয় রাবণ


 

বাতায়ন/কালো কাল/সম্পাদকীয়/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | সম্পাদকীয়
 
যে আসে লঙ্কায় সে-ই হয় রাবণ

"বিক্ষোভ, হাঙ্গামা এত বিধ্বংসী আকার নেয় কী করে? কী করে এত ব্যাপক হারে লুটপাটের সাহস পায় সাধারণ মানুষ? প্রশাসক কোটি কোটি টাকা খরচ করে টক্কর লাগানো অস্ত্রে সজ্জিত হয়ে কি তামাশা দেখে?"

 
অন্তঃসারশূন্য মানবতাহীন ক্ষমতাসীন লোভী মানুষ সাত-পাঁচ না ভেবেই শুধু মাত্র নিজের ভোগের জন্য ছুটে বেড়ান। ভান করেন তিনি যেন সবজান্তা। কেবল মাত্র একটা দেশে

Tuesday, November 25, 2025

তৈমুর খান সংখ্যা | মগজ ও অঙ্গ

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/সম্পাদকীয়/৩য় বর্ষ/৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | সম্পাদকীয়
 
মগজ ও অঙ্গ

"অপরিসীম মেধা, মনন সম্পন্ন অঙ্গ প্রতিনিয়ত তার তথাকথিত ভাগ্যে শূন্যে ঝুলতে ঝুলতে ক্রমে হারাতে থাকে তার আত্মবিশ্বাস।"

 
মগজের কাছে অঙ্গ ব্রাত্য হলে, তার প্রকৃত সুস্পষ্ট নির্দেশ না পেলে, অনিশ্চয়তার ভয়াল গ্রাস তাকে গিলতে থাকে

Saturday, November 1, 2025

নৃপেন চক্রবর্তী সংখ্যা | আবেগ ও বিবেক

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/সম্পাদকীয়/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | সম্পাদকীয়
 
আবেগ ও বিবেক

"যা-কিছু তার তা তো ষোলোআনাই চাই। যা তার নয়, আদৌ কোনদিন ছিল না এমনকি হাজার চেষ্টা করলেও যা সে কোনদিন আয়ত্ত করতে পারবেন না, সেসবও তার চাই-ই চাই।"

 
সম্প্রতি দীপাবলি উৎসব পালিত হল। জনসাধারণ আলোর উৎসব পালন করলেন। মহাসমারোহে, মানসিক উন্মাদনায়

Monday, September 15, 2025

শারদ | উৎসবের অঙ্গীকার


 


বাতায়ন/শারদ/সম্পাদকীয়/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | সম্পাদকীয়
 
উৎসবের অঙ্গীকার

"নারীতন্ত্রের অবসান ঘটিয়ে পুরুষতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আদিম মানুষ, জমির অধিকারে, নারীর প্রতি অধিকারে। মানবসৃষ্ট গোষ্ঠী, ধর্ম, জাতি, বিভিন্ন ধর্মগ্রন্থ প্রকারান্তরে তাকেই সমর্থন করেছে, মানবতাকে নয়। পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের সূচনাও প্রতীকী।"

প্রথমেই বাতায়ন পরিবার, পরিবারের সকল সদস্য— পাঠক, কবি-সাহিত্যিক, শুভানুধ্যায়ীকে জানায় শারদীয় উৎসবের শুভকামনা। সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আপনি নিজে ভাল থাকুন এবং অন্যকেও ভাল থাকতে দিন, শুধু উৎসবেই নয়, সারা বছর, সারা জীবন। আপনি আস্তিক হোন অথবা নাস্তিক, যে-কোনো ধর্ম, জাতির বা সম্প্রদায়েরই মানুষ হোন-না-কেন, এই-ই হোক গোটা জীবনের সাধনা।

Thursday, August 28, 2025

অসি ও মসিজীবী

বাতায়ন/মাসিক/সম্পাদকীয়/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
সম্পাদকীয়
 
অসি ও মসিজীবী

"কোন্‌ শিক্ষায় শিক্ষিত হচ্ছিল সে? অভিভাবক, মাস্টারমশাইরা এমন শিক্ষাই দিয়েছিল কি? প্রেম কি তবে শুধুই ভোগ, ত্যাগ নয়? আরজিকর কুকাণ্ডের কুচক্রী আর একজন প্রেমিকের তবে তফাৎ কোথায়!"


সম্প্রতি টিনএজের একটি ছাত্র তার সহপাঠিনী তথা প্রেমিকাকে গুলি করে খুন করল। পিছনের ঘটনা যাই থাক, প্রথমত ছাত্রটি আগ্নেয়াস্ত্র পেল কীভাবে! দ্বিতীয়ত প্রেমিকা হোক বা না-হোক সহপাঠিনীকে খুন করার মতো মাবসিকতা পোষণ করল কেন ছাত্রটি! এতটুকু মায়ামমতা, সহানুভূতি, সহমর্মিতা তার মগজে সক্রিয় হল না! হিংসাই বড় হল!

Saturday, August 9, 2025

মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ক্ষমতাসীন বনাম ক্ষমতাহীন

বাতায়ন/সম্পাদকীয়/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | সম্পাদকীয়
 
 
ক্ষমতাসীন বনাম ক্ষমতাহীন

"কথায় আছে অতি দর্পে হত লঙ্কা। যারাই আজ ক্ষমতার দর্পে ধরাকে সরা জ্ঞান করছেন। শেষের দিনটা কি তারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন?"


দুর্বলের ওপর অপেক্ষাকৃত সবলের আধিপত্য প্রাণীজগতের বৈশিষ্ট্য। আজ বলে নয় বরং সৃষ্টির গোড়া থেকেই এবং শুধুমাত্র মনুষ্যসমাজে নয়। কিন্তু সভ্য সমাজ, সভ্য মানুষও সেই পথেই চলবে! তবে আর সভ্যতার বড়াই কেন?

Saturday, July 26, 2025

ডিভোর্স | স্বপ্ন ও বাস্তব


বাতায়ন/ডিভোর্স/সম্পাদকীয়/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | সম্পাদকীয়

"কম্প্রোমাইজ করে কোনক্রমে কাটত সুখের খোলসের আড়ালে অতৃপ্ত জীবন। অতীতে প্রতিবন্ধকতা ছিল অনেক— মেয়েদের অর্থনৈতিক পরনির্ভরশীলতা, লোকলজ্জার ভয়, কূপমন্ডূকতা। একান্নবর্তী পরিবার বা ছোট পরিবারের ভূমিকা এখানে গৌণ।"



স্বপ্ন ও বাস্তব
 

আবাল্যের বুনে তোলা স্বপ্ন জীবনের পথে পদে পদে ধাক্কা খায়, এটাই স্বাভাবিক। সেই স্বপ্নে নির্মিত ধারণা যে কোন রকম হতে পারে— বাহ্যিক রূপ বা সৌন্দর্য, সামাজিক অবস্থান, দৈহিক চাহিদা, মনের মিলন ইত্যাদি। কিন্তু বাস্তবে চলার পথে এই ধারণার প্রায় কোনটাই মেলে না।

Monday, May 19, 2025

দহন | মানুষকে মানুষের মূল্য দিন



বাতায়ন/দহন/কবিতা/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | সম্পাদকীয়

"এর মধ্যেই আছে যুদ্ধ-যুদ্ধ খেলা, সে-কোন সন্ত্রাসবাদীই হোক আর রাষ্ট্রনেতাই হোক। দেশ-কাল-জাতি-ধর্ম নির্বিশেষে যুদ্ধ বা সন্ত্রাসের ভয়াবহ পরিণামের পাশাপাশি প্রকৃতির প্রতিশোধের কথা মাথায় রাখা মানুষেরই কর্তব্য।"


মানুষকে মানুষের মূল্য দিন
 

গ্রীষ্মে গরম পরবে আম-কাঁঠাল পাকবে এটাই বাংলার স্বাভাবিক ঋতু-বৈচিত্র্য, কিন্তু তা মানুষের সহ্যশক্তির সীমা অতিক্রম করলে অবশ্যই সংকটের। উষ্ণায়নের সম্ভাব্য বিপদ সম্পর্কে বিজ্ঞানীরা অনেকদিন ধরেই সচেতন করে আসছেন, কিছু সংখ্যক মানুষের অসচেতনতার ফলে আপামর মানুষকে মূল্য দিতে হচ্ছে এবং আরও হবে। যদিও স্বার্থসর্বস্ব বিত্তবানদের তাতে কিছু আসবে যাবে না, তাদের প্রয়োজন শুধুই বর্তমান।

Friday, April 11, 2025

ঝড় | টিকে থাকার সাধনা


বাতায়ন/ঝড়/সম্পাদকীয়/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | সম্পাদকীয়


টিকে থাকার সাধনা

"প্রত্যেক সাহিত্যসেবীর অন্তরে চিরকালীন সৃষ্টিই প্রধান লক্ষ্য হওয়া উচিত, সে তিনি শিল্প-সাহিত্যের যে মাধ্যমেই বিচরণ করুন-না-কেন।"



শুভ নববর্ষ, ১৪৩২। শুভ বাতায়ন অনলাইন পত্রিকা ৩য় বার্ষিকী।

বাতায়ন অনলাইন পত্রিকার সকল সম্মানীয় সভ্যবৃন্দকে শুভ নববর্ষ, ১৪৩২-এর অন্তহীন শুভেচ্ছা ও অফুরান শুভকামনা জানাই। আপনারা আমাদের তালে তাল মিলিয়ে না চললে আমাদের যাত্রা এভাবে এগিয়ে চলতে সক্ষম হোতো না। আগামী দিনেও আপনারা আমাদের সঙ্গে সক্রিয়ভাবেই থাকবেন এটাই কাম্য।

Friday, March 14, 2025

রং | প্রতিজ্ঞা


 

বাতায়ন/রং/সম্পাদকীয়/২য় বর্ষ/৩২তম সংখ্যা/২৯শে ফাল্গুন, ১৪৩১
রং | সম্পাদকীয়
 
প্রতিজ্ঞা

"নির্ভীক একটি ফুলের মতো মেয়েকে চরম লালসা, অপরিমিত লোভের শিকার হয়ে পশুর থেকেও অধমভাবে জীবনের সমস্ত স্বপ্ন, শিক্ষা, বিশ্বাস জলাঞ্জলি দিয়ে অকালে ঝরে যেতে হয়।"

 
প্রথমেই বাতায়ন পরিবারের সকল সম্মানীয় সদস্যকে জানাই দোলের অন্তহীন শুভেচ্ছা। রবীন্দ্রনাথের কথায় প্রাণের ব্যর্থ আবর্জনা আগুনে ফেলে সকলেই নির্মল হয়ে উঠুক। যার যার নিজস্ব প্রতিভা বিকশিত হোক।

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)