বাতায়ন/ঝরা
পাতা/ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/২৪তম সংখ্যা/৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
ঝরা পাতা | ধারাবাহিক গল্প
ইন্দ্রজিৎ
রায়
আমড়ার
সিজিন
[১ম
পর্ব]
জাপানের সেই সাকুরা ফুলের মতো ফুলে ফুলে ঝলমল করে উঠল, শামীমের কাঠের গাড়ি, তারা আলুকাবলি আমড়া মাখা, কাঁচা আম যা খেয়ে এই অঞ্চলের সমস্ত বলতে বলতে আরেক ভদ্রমহিলা তার ছোট মেয়েটিকে, হাতে নিয়ে এসে দাঁড়ালেন।
অনেকগুলো
দিন সম্ভবত মাস কেটে যাওয়ার পর শামীমের সাথে নাটকীয় একটা সাক্ষাৎ ঘটে আমার। বেশ
নাটকীয়।
ভাগ্যিস
মেগা সিরিয়াল লেখক অথবা ওই সমবেত কেচ্ছাগুলো যে হয় আলোকতরঙ্গে, তাদের লেখকদের
হাতে এই মুহূর্তগুলো পড়েনি। না হলে কী যে হতো, বলা বড়
মুশকিল। আচ্ছা মুহূর্তটা আগে বলি, শামীম এপাড়ায় আমি যতদিন
আছি ততদিন তো বটেই, হয়তো তার আগে থেকেই আছে আমার বিশ্বাস
তাই। নার্সারি রাইমের মতো অজর, অমর একটি কাঠের গাড়ি আছে
শামীমের, গাড়ি না বলে ওটিকে চারটি লোহার নড়বড়ে চাকা
লাগানো আলমারি বলা ভাল। ছোট আলমারি। তাতে দুটি তাক। ভোরবেলা, সেই অপ্রাকৃত আলমারির ভিতর থেকে জিনিসপত্র বের করে, শামীম
তার গাড়ি সাজিয়ে ফেলে। আলুকাবলি, আমড়া, আমসি, আমের আচার, কুলের আচার,
কালো কারেন্ট নুন চুরান ইত্যাদি সকাল ১১টা থেকে আনুমানিক দেড়টা
পর্যন্ত, ও আমাদের আশ্রম পাড়ার রিকশা স্ট্যান্ডের পাশে
দাঁড়ায়, কিন্তু ডিউটি শুরু হয়ে যায় সেই ভোরবেলা থেকে। সেদিন অনেক মাস পরে,
দেখলাম একটা গাড়ি রাস্তার ওপরে থামল আর এক সুদর্শন ভদ্রমহিলা,
রাস্তা টপকে শামীমের গাড়ির কাছে এসে দাঁড়ালেন। মুখে টুকরো হাসি।
শামীম তখন এক মনে আলুকাবলি মাখছে ছোলা দিয়ে, আরেক খদ্দের
বলে দিচ্ছেন এটা একটু দাও, অল্প জল দাও, এই ভদ্রমহিলা দাঁড়িয়ে কিছুক্ষণ ওর কার্যকলাপ দেখে বললেন, আমাকেও দশ টাকার আলুকাবলি, না কুড়ি টাকারই দাও।
শামীম ওর দিকে না তাকিয়েই বলল, দিচ্ছি, বলে আগের খদ্দেরকে ছেড়ে এবার এই ভদ্রমহিলার জন্য বানাতে শুরু করবে,
তখনই হাসিটা একটু চওড়া হল মহিলার বললেন, "কাকু তুমি আমাকে চিনতে পারছ?" এই সেই মুহূর্ত,
যখন শামীম ভদ্রমহিলার মুখের দিকে তাকাল, এবং
তার মুখ হাসিতে উদ্ভাসিত। "তোকে চিনব না? তুই তো সেই
ক্লাস থিরি থেকে..." এবং দুজনে হেসে উঠল। বাৎসল্য মহারস বলেছেন মহাজন,
আমি এই বাৎসল্যের উৎসবের নীরব, ধন্য দর্শক,
শামীম আমার দিকে তাকিয়ে বলল, "দাদা কী
খাবে? আমড়া দেব?" "তো আমড়া
মাখা দাও"। ভদ্রমহিলা আলুকাবলি নিয়ে গাড়ি করে চলে গেছেন। আমি বললাম,
"শামীম তুমি এই অঞ্চলের যত ছোট ছোট পুচকিগুলো, সব পুচকিগুলো তোমার কাছে চুরান, আচার, আলুকাবলি খেয়ে বড় হয়ে, তারা এখন কোথায় কোথায়
চলে গেছে।"
এইবার
শামীম বলতে শুরু করল,
জাপানের সেই সাকুরা ফুলের মতো ফুলে ফুলে ঝলমল করে উঠল, শামীমের কাঠের গাড়ি, তারা আলুকাবলি আমড়া মাখা,
কাঁচা আম যা খেয়ে এই অঞ্চলের সমস্ত বলতে বলতে আরেক ভদ্রমহিলা তার
ছোট মেয়েটিকে, হাতে নিয়ে এসে দাঁড়ালেন। আমাদের কথা শুনে
বললেন, "আমিও তো কাকুর কাছে এগুলো খেয়ে বড় হয়েছি,
এখন আমার মেয়েকে দেখুন না, আমাকে টানতে টানতে
নিয়ে আসে, মা কাকুর ওখানে চলো।" শামীম জিহাদ কাকে বলে
জানে না, ওকে কেউ শেখায়নি গজবা এ হিন্দ কাকে বলে, ও জানে না, ফলে শামীমকে নিয়ে কারোরই কোনো সমস্যা
নেই।
শামীম তার
খাবার বানাতে বানাতে বলে,
আমাকে অনেকবার বলেছে, "যে মন খারাপ হলে
ওর থেকে একটু কিছু, নিয়ে গিয়ে খাবে, বিধানচন্দ্র
রায়ের ওষুধ খেলে মন ভাল হয়ে যাবে", বলে নিজের রসিকতায়
নিজেই হাসে। একটা নূর দাড়ি, ফ্রেঞ্চ কাটের মতো সাদা-কালো আর
আশ্চর্য গভীর দুটো চোখ। আমি নিজেও জানি না শামীম কি জানে আমাদের এই অঞ্চলের অজস্র
ছোট ছোট পুচকি, শামীমের কাছ থেকে আলুকাবলি আমড়া মাখা খেতে
খেতে, একদিন বড় হয়ে, তারপর তারা 'ম্যাক ডোনাল্ডের' বার্গার খেতে চলে যায়, বলতে পারো, তারা গ্র্যাজুয়েট হয়ে যায়। একদিক থেকে
শামীম অলক্ষ্যে তাদের কন্যাদান করে দেয়, কারণ একদিন তারা আর
আসে না, কিন্তু এই শহরে ফিরে এলেই, পাড়ায়
ফিরে এলে শামীমকে দেখতে পেলে তারা দৌড়ে চলে আসে।
সেদিন
দেখলাম, এক প্রখ্যাত কবি বলেছেন, "রূপকথা তো ফেক"-
এটা পড়ে বেশ থমকে গেলাম। একজন কবি যদি বলেন রূপকথা ফেক, তাহলে
তার সমগ্র কাব্যকৃতি যে কতটা ফেক, এটা ভাবার সময় এসেছে। আর
পাঠকদের এটাও ভাবি কারণ গৌতম বুদ্ধের জীবন যা আমরা বইতে পড়েছি সেটা অনেকের কাছে
ফেক মনে হতে পারে আমার হয় না কারণ, আমি প্রতিদিন ওই জীবনে
বাঁচি, রাস্তায় বেরোলেই চার মহাজনের সঙ্গে আমার দেখা হয়।
যথা জ্বরা, অসুখ, মৃত্যু এবং চতুর্থটি
যে কী আমার মনে পড়ছে না মদ্যপান হেতু। হয়তো মদ্যপান, বিস্মৃতি
ডেকে আনে, আরো কী কী ডেকে আনে আমার ঠিক ধারণা নেই। যেদিন
ধারণা হয়ে যাবে সেদিন এই অনিয়মিত মদ্যপান, আমি ত্যাগ করব।
ঠিক যেমন শুনেছিলাম ভ্রমণ শব্দের ভেতরে ভ্রম লুকিয়ে আছে সে তো রমণও লুকিয়ে আছে।
কোন শব্দের ভেতরে, আর কোন কোন শব্দ লুকিয়ে আছে এটা আমাকে
বেশ বারবার নক করে যায়। শামীমের প্রাগৈতিহাসিক গাড়ির ঘর মোর, ঘর মোর শব্দে আমাদের পাড়ার ভেতরে গড়িয়ে যায়, ভোরবেলা
তাকে পাওয়া যায় শিশু বিভাগের বিদ্যালয়গুলোর সামনে, গার্লস,
বয়েজ এবং প্রান্তপল্লী স্কুলের সামনে।
ক্রমশ
No comments:
Post a Comment