প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Showing posts with label ভ্রমণ. Show all posts
Showing posts with label ভ্রমণ. Show all posts

Friday, September 18, 2026

কৃষ্ণসার হরিণের খোঁজে | অঞ্জনা মজুমদার

বাতায়ন/শারদীয়া/ভ্রমণ/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ভ্রমণ
অঞ্জনা মজুমদার
কৃষ্ণসার হরিণের খোঁজে
 
পুরীতে আমরা বাঙালি ফিরে ফিরে আসি। পুরীতে আসব আর সমুদ্র স্নান করব না, তা কি হয়? প্রতিবারই স্নান করি। এবারের স্নানের সময় একটা ছোট্ট ঘটনা ভুলতে পারবো না। সমুদ্রের ঢেউ আসে আবার ফিরে যায়। ঢেউয়ের ধাক্কায় সব এলোমেলো

ভাইজ্যাগ ও আরাকু | চন্দ্রানী মজুমদার

বাতায়ন/শারদীয়া/ভ্রমণ/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ভ্রমণ
চন্দ্রানী মজুমদার
ভাইজ্যাগ ও আরাকু

বঙ্গোপসাগরের অপরূপ দৃশ্য আমাদের মুগ্ধ করেছে। চারপাশের প্রকৃতি এখানে মনোমুগ্ধকর, কোথাও কোথাও বড় জাহাজও দেখতে পাওয়া যায়। থোতলাকোন্ডাতে একটি ২০০০বছর পুরানো বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আছে।


কিছুদিন আগে ঘুরে এলাম অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগ ও আরাকু থেকে, মোট ৩ রাত্রি ও ৪ দিনের ট্যুর ছিল। হাওড়া স্টেশন থেকে বিকাল ৪টের 'কন্যাকুমারী এক্সপ্রেস' ধরে পরের দিন ভোর ৬টায় পৌঁছে গেছিলাম বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ স্টেশনে। এখান থেকে অটো ভাড়া করে পৌঁছে গেলাম 'রামাকৃষ্ণা বিচ' বা সংক্ষেপে 'আরকে' বিচে

কোরাপুটে একদিন | ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য

বাতায়ন/শারদীয়া/ভ্রমণ/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ভ্রমণ
ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য
কোরাপুটে একদিন

ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায়, প্রাচীনকালে নল রাজাদের রাজত্ব ছিল পুষ্করীতে, যা নবরংপুর জেলায় অবস্থিত বর্তমান উমেরকোটের কাছে।

 
রবিবার। শেষ শীতের রোদ-ঝলমলে সকাল। সুন্দরী আরাকুকে বিদায় জানিয়ে আমরা চলেছি কোরাপুটের পথে। ফাঁকা রাস্তায় শুরু থেকেই জোরে গাড়ি চালাচ্ছে স্যামুয়েল। মিনিট ১৫ পরেই পৌঁছলাম গোরাপুরে। আরও ১০ মিনিট মতো লাগল ছাদুয়া পৌঁছতে। এখানে অন্ধ্রপ্রদেশ মিলেছে

Saturday, August 15, 2026

আড়ংঘাটার শতাব্দীপ্রাচীন যুগল কিশোর মন্দির ও মেলা | অদিতি চ্যাটার্জি

বাতায়ন/নারী না পুরুষ/ভ্রমণ/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
ভ্রমণ
অদিতি চ্যাটার্জি
আড়ংঘাটার শতাব্দীপ্রাচীন যুগল কিশোর মন্দির ও মেলা

"নিম্বার্ক সম্প্রদায়ের হিন্দিভাষী মহন্ত গঙ্গারাম দাস বৃন্দাবন থেকে কষ্টিপাথরে নির্মিত ভগবান শ্রীকৃষ্ণের কিশোর রূপের বিগ্রহ নিয়ে বর্ধমান জেলার সমুদ্রগড়ে প্রতিষ্ঠা করেছিলেন। বাংলায় বর্গিদের উপদ্রব শুরু হলে তিনি সেই বিগ্রহ নিয়ে আড়ংঘাটায় চলে আসেন।"

 
সোনার সাজে যুগল কিশোর
 
নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্গত একটি মফস্বল শহর আড়ংঘাটা

Wednesday, June 17, 2026

দুই দিনে নাসিক ভ্রমণ | ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/ভ্রমণ/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | ভ্রমণ
ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য
 
দুই দিনে নাসিক ভ্রমণ

"রামায়ণের স্মৃতি-ভরা নাসিকে আসার ইচ্ছে ছিল বহুদিন ধরে। গোদাবরী নদীর তীরে অবস্থিত নাসিক শহরকে হিন্দুরা পরম ‘পবিত্র স্থান’ মনে করেন।"

 
এবারে চলেছি গোদাবরী-তীরে অবস্থিত রামায়ণের চিহ্ন-আঁকা বর্তমানের নাসিক-এ। রাতে হাওড়া থেকে মুম্বাই মেল (ভায়া প্রয়াগরাজ)-এ চড়ে ৩২ঘণ্টা পর সকালে, সঠিক সময়েই এসে পৌঁছলাম নাসিক রোড স্টেশনে। লাগেজ নিয়ে আমরা দুজন চলে এলাম ১ নং প্লাটফর্মে অবস্থিত বাতানুকূল ওয়েটিং রুমের কাছে।

Wednesday, April 8, 2026

ইন্দোনেশিয়ার তানহ লট মন্দির | অঞ্জনা মজুমদার

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ভ্রমণ/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | ভ্রমণ
অঞ্জনা মজুমদার
 
ইন্দোনেশিয়ার তানহ লট মন্দির

"কোপি লুয়াক (Kopi Lewek) ইন্দোনেশিয়ার অত্যন্ত বিখ্যাত ও বিশ্বের অন্যতম দামী কফি। এশিয়ান পাম সিভেট (Lewek) প্রাণীটি একটি দোকানে ঘুমাচ্ছিল। এর আংশিক হজম ও মলত্যাগ করা কফি বিন থেকে এই কফি তৈরি হয়।"

 
আমার মনে সারাক্ষণ ঘুরে বেড়ানোর ইচ্ছে। ২০২৫-এর সেপ্টেম্বরের শেষে আমরা ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছিলাম। বালির ডেনপাসার বিমানবন্দর থেকে গাড়িতে কুড়ি কিলোমিটার দূরে তানহ লট (Tanah Lot)  মন্দিরটি দেখার

তামহিনি ঘাট ও মুলশি লেক | ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ভ্রমণ/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | ভ্রমণ
ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য
তামহিনি ঘাট ও মুলশি লেক

"গভীর জঙ্গল, কয়েকটি হ্রদ এবং বেশ কয়েকটি দৃষ্টিনন্দন জলপ্রপাতের সৌন্দর্যে প্রায় তুলনাহীন। অসাধারণ সুন্দর এই পার্বত্য ঘাট বর্ষায় আরও বেশি সজীব হয়ে ওঠে তার সবুজ প্রকৃতি, উচ্ছ্বল ঝরনা এবং ঘন অরণ্য সমেত।"

 
থানের অ্যাজিয়ানো কমপ্লেক্সে নতুন মডেলের ওয়াগন-আর এসে দাঁড়াল ঠিক সকাল ৮টায়। সহ্যাদ্রির কোথাও বেড়াতে যাওয়া হলেই গাবলুর হাতে থাকে স্টিয়ারিং। মাথেরনের মতো তাই ‘তামহিনি ঘাট’ যাত্রাতেও আমরা গাড়ি

ইফতার পার্টি | অদিতি চ্যাটার্জি

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ভ্রমণ/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | ভ্রমণ
অদিতি চ্যাটার্জি
 
ইফতার পার্টি

"সেইগুলো ছাড়িয়ে দেখছিলাম নাখোদা মসজিদের দরজার কারুকার্য! লাল বেলে পাথরের তৈরি দরজা বুলন্দ দরওয়াজার আদলে তৈরি, গায়ে তার আলোর মালা, যদিও তখন জ্বলেনি তারা।"

 
আমি বড় হয়েছি টালিগঞ্জের যে জায়গাটায় সেখানে বিভিন্ন ভাষা, ধর্মের মানুষরা থাকতেন। ঈদ বলতে দেখতাম সামনে 'মসজিদ পাড়ার' মসজিদের সামনে সাদা পোশাকে সকলে আসতেন নামাজ পড়তেন। প্রতিবেশীদের কাছ থেকে আসত সিমাই, দু’ রকমের। দুধের এবং শুকনো, দুধ ছাড়া যেটা খেতে আমি বেশি ভালবাসতাম। মধ্য কলকাতার যে কলেজটাতে পড়তাম সেখানে রমজান মাস, রোজা এই শব্দগুলো অনেকটা কাছে চলে আসে বন্ধুদের জন্য। তবে বছর দুই আগে রমজান মাস, রোজা এবং ইফতার এই শব্দগুলো একদম বুকের মধ্যে জায়গা পেয়ে যায়, সেই গল্পটাই করছি...
১৯২৬ সালে নির্মাণ করা হয় নাখোদা মসজিদ, কলকাতার চিৎপুর-এ

শনিবারদিন রুমানা বলে ও নাখোদা মসজিদ যাবে, রমজান মাসে চেষ্টা করে একবার হলেও

Sunday, March 8, 2026

উইক এন্ড-এ মাথেরান | ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য

বাতায়ন/ক্ষণিকের অতিথি/ভ্রমণ/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | ভ্রমণ
ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য
 
উইক এন্ড-এ মাথেরান

"৪-৫ কিমি রাস্তা ফিরে আসার পরে হঠাৎই গাড়ির গণ্ডগোল শুরু হল এবং কিছু দূর এগিয়ে সে থেমেই গেল। গাড়ি স্টার্ট করা গেলেও চাকা আর ঘোরে না। বুঝতে পারলাম গাড়ির ক্লাচ-প্লেট জ্বলে গিয়েছে।"

 
আজ তোমাদের একটা জায়গার গল্প শোনাতে ইচ্ছে করছে। সেই সুন্দর জায়গাটার চারপাশেই পাহাড়। সেখানে হাল্কা জঙ্গল আছে, আর আছে একটি সুন্দর লেক। সমুদ্রতল থেকে সেই জায়গাটা কতটা উঁচুতে? বেশি নয়, মাত্র ৮০৩ মিটার বা ২৬২৫ ফুট। মুম্বাই থেকে দূরত্ব? তাও বেশি নয়, মাত্র ৮৩ কিমি। এবার বোধ হয় বোঝা যাচ্ছে জায়গাটার নাম কী। হ্যাঁ ঠিক ধরেছ, জায়গাটার নাম মাথেরান।
মাথেরানের জঙ্গল
কী করে যেতে হয় সেখানে? সেটাও খুব সহজ ব্যাপার। মুম্বাই অথবা থানে থেকে ট্রেনে

Friday, February 6, 2026

চন্দ্রময়ী দেবীর পীঠস্থান | জনা বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/ভ্রমণ/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | ভ্রমণ
জনা বন্দ্যোপাধ্যায়
 
চন্দ্রময়ী দেবীর পীঠস্থান

"এই স্থানে প্রথম রামচন্দ্রের গুরু বশিষ্টদেবের আগমন ঘটে! তিনি এখানকার শিলাস্থলে পার্বতীর অপূর্ব অপ্সরা রূপ দর্শন করেছিলেন! সে রূপ দেখে মহামুনি বশিষ্ট অভিভূত হয়েছিলেন।"

 
বীরভূমের নলহাটি থেকে ঝাড়খন্ডের মালুটি যাওয়ার পথে চোখে পড়ে চন্দ্রময়ী দেবীর পীঠস্থান। জনশ্রুতি আছে এটি একটি অংশপীঠ! রাস্তার ওপর বড় সুদৃশ্য তোরণে ‘চন্দ্রময়ী মাতার প্রবেশ দ্বার’ লেখা!
চন্দ্রময়ী মাতার প্রবেশদ্বারের তোরণ

Thursday, January 1, 2026

বরবুদুর স্তূপ, বিশ্বের সর্বোচ্চ বৌদ্ধমন্দির | অঞ্জনা মজুমদার

বাতায়ন/নবান্ন/ভ্রমণ/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | ভ্রমণ
অঞ্জনা মজুমদার
 
বরবুদুর স্তূপ, বিশ্বের সর্বোচ্চ বৌদ্ধমন্দির

"বরবুদুর স্তূপ ইন্দোনেশিয়ার মধ্য জাভায় বিশাল মহাযান মন্দির। বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। এটি নবম শতাব্দীতে শৈলেন্দ্র রাজবংশের শাসনকালে তৈরি।"

 
ইতিহাসের পাতায় বরবুদুর স্তূপ-এর কথা পড়েছি। আর গুগলের সুবাদে জেনেছি বরবুদুর বিশ্বের সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির। সুপ্ত বাসনা ছিল একবার দেখার। তাই যখন ইন্দোনেশিয়া যাবার কথা হল, ঠিক হল প্রথমেই বরবুদুর

পিন ভ্যালির গল্প | ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য

বাতায়ন/নবান্ন/ভ্রমণ/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | ভ্রমণ
ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য
 
পিন ভ্যালির গল্প

"প্রথমে রুমি তার পরিবারের কথা জানতে চাইলে সে বলে, তার সঙ্গে থাকেন বাবা-মা, দাদা-বৌদি ও তাদের দুই ছেলেমেয়ে। সে নিজে তখনও পর্যন্ত বিয়ে করেনি।"

 
আজও বেশ ঘটনাবহুল দিন। সকালে কাজা থেকে বেরিয়ে প্রথমে দেখেছিলাম স্পিতি ভ্যালির বৃহত্তম মঠ, কি মনাস্ট্রি। সেখানে অনেকটা সময় কাটিয়ে, দুপুরবেলায়

Tuesday, November 25, 2025

ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন টাকী | অর্পিতা চক্রবর্তী

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/ভ্রমণ/৩য় বর্ষ/৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | ভ্রমণ
অর্পিতা চক্রবর্তী
 
ইতিহাস আর প্রকৃতির মেলবন্ধন টাকী

"গাড়ি এসে উপস্থিত হলো টাকী শ্মশানঘাটে, আর সেখানেই বিলীন হয়ে গেছে ভারত মায়ের বীর নিহত সৈনিক। নিজের দেশকে রক্ষা করতে গিয়ে কারগিল যুদ্ধে চলে গেছে ওই তরতাজা প্রাণ।"

 
কুহেলি বসু খুব সাধারণ এক গৃহবধূ। সারাদিন সংসারের কাজ, স্বামী-সন্তান এসব নিয়ে কেটে যায় দিন। কাজের ফাঁকে ফাঁকে একটু-আধটু লেখালেখি ওর বেঁচে থাকার রসদ। কখনও জীবন থেকে আবার কখনও কল্পনার রঙে রং মিলিয়ে

কুনজুম পাস ও চন্দ্রতাল | ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/ভ্রমণ/৩য় বর্ষ/৩২তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | ভ্রমণ
ডঃ শেষাদ্রি শেখর ভট্টাচার্য
 
কুনজুম পাস ও চন্দ্রতাল

"একটু আগেই আমরা এই পথের সবচেয়ে বিপদসঙ্কুল অংশ পেরিয়ে যেতে সমর্থ হয়েছি, যেখানে গলে যাওয়া গ্লেসিয়ার থেকে জলধারা ঝাঁপিয়ে পড়ছে ছোট-বড় বোল্ডারে ভরা রাস্তায়। আমাদের ট্রাভেলারের একটা চাকা এক বোল্ডারে আটকে গিয়েছিল।"

 
ভোর ৫টায় কাজা-র তাপমাত্রা ৩° সেন্টিগ্রেড। ভোর ৪টেয় উঠে সকলে এক এক করে তৈরি হয়ে নিয়েছি। আমরা লাগেজ নিয়ে নীচে নেমে এলাম। সেগুলো গাড়িতে ওঠানো হতেই

Saturday, November 1, 2025

রহস্যের গভীরে: ডাউহিলের পথে | মণিজিঞ্জির সান্যাল

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ভ্রমণ/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | ভ্রমণ
মণিজিঞ্জির সান্যাল
 
রহস্যের গভীরে: ডাউহিলের পথে

"শীতের মিষ্টি রোদ্দুরের মধ্যে এক অসাধারণ অনুভূতি, কনকনে ঠান্ডায় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য যেন অন্য রূপে প্রকাশ পায়। আবার বর্ষাকালে পাহাড়ের রূপ যেন আরও আলাদা। পাহাড় যেন অবিশ্রান্ত জলধারায় সিক্ত হয়ে ওঠে।"

 
চলো যাওয়া যাক কার্শিয়াং-এর পথে...
 
অবহেলার পাহাড়ে সুন্দর হাসি, শহরের লোকের ভিড়ে যা দেখা যায় না। অল্পতেই সেখানকার মানুষের জীবন ভরপুর,

Friday, October 31, 2025

রাতমোহনার মায়ায় | অঞ্জনা মজুমদার

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/ভ্রমণ/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | ভ্রমণ
অঞ্জনা মজুমদার
 
রাতমোহনার মায়ায়

"সুবর্ণরেখা নদীর জলের স্রোত এখন তীব্র। মোহনার আগেই একজায়গায় জল একটু উঁচু নীচু আছে সেখানে জলের ঘূর্ণি সুন্দর দৃশ্য তৈরি করেছে।"

 
ঘাটশিলা মানেই আমাদের বিভূতিভূষণের কথা মনে পড়ে। মনে পড়ে চাঁদের পাহাড়ের কথা। চাঁদের পাহাড় সিনেমার আগে থেকেই চাঁদের পাহাড়ের রোমাঞ্চ আমাদের বয়সের বাঙালি যারা পড়ার বইয়ের নীচে গল্পের বই রেখে পড়ায় ফাঁকি

Monday, September 15, 2025

ঋষিখোলা | জয়িতা বসাক

বাতায়ন/শারদ/ভ্রমণ/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ভ্রমণ
জয়িতা বসাক
 
ঋষিখোলা

"শেষ চড়াইটুকু পেরোতে গিয়ে দেখি এক স্থানীয় কিশোর, বয়স ষোলো কী সতেরো, পিঠে পর্যটকদের মালপত্র সমেত বিশাল ঝুড়ি নিয়ে হেঁটে চলেছে। কথা বলে জানলাম, স্থানীয় স্কুলে ক্লাস এইট পর্যন্ত পড়েছে সে। তারপর পড়াশুনা ছেড়ে, সংসারের প্রয়োজনে বাপ-দাদাদের পেশাকে বেছে নিয়েছে।"


উষালগ্ন। বিগত রাতের কালো অন্ধকারগুলো ছিঁড়ে ছিঁড়ে মিলিয়ে যাচ্ছে পুবের দিগন্ত রেখায়। মিশে যাচ্ছে দিগন্ত বিস্তৃত পাহাড়ের গহনে। কুলকুল করে একটা পাহাড়ি নদী পাথরের বুক চিরে এগিয়ে চলেছে। আলো ফোটার সাথে সাথে অসংখ্য

Saturday, July 26, 2025

বৃষ্টি ভেজা ভোর | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/ডিভোর্স/ভ্রমণ/৩য় বর্ষ/১০ম সংখ্যা/৯ই শ্রাবণ, ১৪৩২
ডিভোর্স | ভ্রমণ
সঙ্ঘমিত্রা দাস
 
বৃষ্টি ভেজা ভোর

"পা ধুয়ে যাচ্ছে ঝরনার মতো বয়ে যাওয়া জলে। খুব ভাল লাগছে আমার। পাহাড়ি হাওয়ায় চোখ বুজে আসছে। সজীব সতেজ ঠান্ডা হাওয়া। দু ধারে সবুজ যেন আরো গাঢ় রং নিয়েছে। দূরে যতদূরে চোখ যাচ্ছে লম্বা পাইনের গাছগুলো প্রাণভরে বৃষ্টিতে ভিজছে।"


জুন মাসের মাঝামাঝি সময়টা, হঠাৎ অফিসের কাজে কার্শিয়াং যাবার প্রয়োজন হয়ে পড়ল কর্তামশাইয়ের। আমিও সঙ্গে যাবার বায়না ধরলাম। দার্জিলিং আমার ভীষণ প্রিয় শৈল শহরের মধ্যে একটা। এর আগে দীর্ঘ কয়েকবছর শিলিগুড়ি পোষ্টিং থাকায় প্রায়ই ছুটি কাটাতে চলে যেতাম। পাহাড়ি রাস্তায় কুয়াশার মধ্যে হারিয়ে যাওয়ার যে অনুভূতি সেটা আবার একবার ফিরে পাবার ইচ্ছে জেগে উঠল। 

Monday, May 19, 2025

চীনদেশে, কুন মিং স্টোন ফরেস্ট | অঞ্জনা মজুমদার

বাতায়ন/দহন/ভ্রমণ/৩য় বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/১লা জ্যৈষ্ঠ, ১৪৩২
দহন | ভ্রমণ
অঞ্জনা মজুমদার
 
চীনদেশে, কুন মিং স্টোন ফরেস্ট

"চীনের বিখ্যাত প্রাচীরও দেখেছি। বেশ অনেকটা উঠেছি। সত্যি কিনা জানি না গল্প আছে যে ওই প্রাচীর গোটা ঘুরে আসতে বছরখানেকের বেশি সময় লাগবে। কিন্তু একই ধরণের প্রাচীর আমি আমাদের রাজস্থানেও দেখেছি।"


আমরা চীনে বেড়াতে গিয়েছি ২০১৯ সালে। বিশাল দেশ চীন। অজানা ভাষা, কনডাক্টেড ট্যুরে বেশ কিছু জায়গায় ঘুরেছি। তার মধ্যে একটা প্রাকৃতিক বিস্ময় হল স্টোন ফরেস্ট। এটি কুন মিং-এ অবস্থিত। এর কথাই বলব।

স্টোন ফরেস্ট

Thursday, April 10, 2025

একদিন আধুনিক পাটলিপুত্র ভ্রমণ | অঞ্জনা মজুমদার

বাতায়ন/ঝড়/ভ্রমণ/৩য় বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩২
ঝড় | ভ্রমণ
অঞ্জনা মজুমদার

একদিন আধুনিক পাটলিপুত্র ভ্রমণ


"এটি আসলে পাবলিক গ্রানারি। গায়ে খোদাই করা আছে এটি ১৭৮৬ খৃষ্টাব্দের ২০ জুলাই তৈরি শেষ করান ইংরেজ ইঞ্জিনিয়র ক্যাপ্টেন জন গার্সটেন। চারিদিক পরিচ্ছন্ন। উপরে ওঠার সিঁড়ি আছে। ওপর থেকেই ভেতরে প্রবেশ করতে হয়।"


পুরাতন পাটলিপুত্র অর্থাৎ এখনকার পাটনা বেশ বড়ো শহর। এই শহরের মাত্র তিনটি জায়গা ঘুরে দেখার কথা বলব। পাটনা শহরে প্রচুর অটো পাওয়া যায়। কিন্তু কোনও কোনও রাস্তায় প্রবল জ্যাম।

নাবিকের খোঁজে ~~~


Popular Top 9 (Last 7 days)