প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

চৈতি হাওয়া—নববর্ষ

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ , ১৪৩৩ চৈতি হাওয়া—নববর্ষ | সম্পাদকীয়   চৈতি হাওয়া—নববর্ষ "দুগ্ধপোষ্য...

Wednesday, April 8, 2026

ইন্দোনেশিয়ার তানহ লট মন্দির | অঞ্জনা মজুমদার

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/ভ্রমণ/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | ভ্রমণ
অঞ্জনা মজুমদার
 
ইন্দোনেশিয়ার তানহ লট মন্দির

"কোপি লুয়াক (Kopi Lewek) ইন্দোনেশিয়ার অত্যন্ত বিখ্যাত ও বিশ্বের অন্যতম দামী কফি। এশিয়ান পাম সিভেট (Lewek) প্রাণীটি একটি দোকানে ঘুমাচ্ছিল। এর আংশিক হজম ও মলত্যাগ করা কফি বিন থেকে এই কফি তৈরি হয়।"

 
আমার মনে সারাক্ষণ ঘুরে বেড়ানোর ইচ্ছে। ২০২৫-এর সেপ্টেম্বরের শেষে আমরা ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়েছিলাম। বালির ডেনপাসার বিমানবন্দর থেকে গাড়িতে কুড়ি কিলোমিটার দূরে তানহ লট (Tanah Lot)  মন্দিরটি দেখার বড্ড ইচ্ছে ছিল।
তানহা লটের গেট
এটি ১৬শ শতাব্দীর প্রাচীন হিন্দু মন্দির। অবাক হয়ে দেখার মতো সমুদ্রের মাঝে পাথুরে দ্বীপে রয়েছে মন্দিরটি।
সমুদ্রের মাঝে তানহা লট মন্দির
তানহ মানে পৃথিবী এবং লট মানে সমুদ্র। মন্দিরটি বালির হিন্দু ধর্ম অনুসারে সমুদ্রের দেবতার উদ্দেশ্যে নিবেদিত।
এখন এটি বালির জনপ্রিয় পর্যটনকেন্দ্র। দেশ-বিদেশের পর্যটকরা এখানে ভিড় করেন। অতি পরিচ্ছন্ন মন্দির এবং আশেপাশের বিশাল অংশ সুন্দর করে সাজানো। আমরা জোয়ারের সময়ে গিয়েছিলাম তাই মন্দির জল দিয়ে ঘেরা ছিল। স্থানীয়রা বিশ্বাস করেন মন্দিরের নীচে সমুদ্র-সাপ রয়েছে যা মন্দিরকে রক্ষা করে। মন্দিরের সেবকরা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। আমরা দূর থেকেই দেখলাম। ভাবতে অবাক হই কীভাবে অতদিন আগে সমুদ্রের মাঝে মন্দির তৈরি করা হয়েছে।
পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন
আর একটা নতুন জিনিস জানলাম, লুয়াক কফি তৈরির প্রক্রিয়া। কোপি লুয়াক (Kopi Lewek) ইন্দোনেশিয়ার অত্যন্ত বিখ্যাত ও বিশ্বের অন্যতম দামী কফি। এশিয়ান পাম সিভেট (Lewek) প্রাণীটি একটি দোকানে ঘুমাচ্ছিল। এর আংশিক হজম ও মলত্যাগ করা কফি বিন থেকে এই কফি তৈরি হয়। আমরা এই কফি তৈরি করার প্রক্রিয়া আমরা দেখতে পাইনি। তবে প্রাণীটির ছবি তুলেছি।
এশিয়ার পাম সিভেট (লুয়াক)
বেড়াতে গিয়ে শাড়ি আলাদা মর্যাদা পায়। বোর্ণিওর একজন মহিলা আমার সাথে ছবি তুলতে চাইলেন। আকর্ষণের কেন্দ্রবিন্দু শাড়ি। আমিও খুব খুশি।
ইন্দোনেশিয়া খুব ভাল ডাবের জন্য বিখ্যাত। খুব বড় ডাব, একজনে খাওয়া মুশকিল। আমরা ওখানে ডাব খেলাম, অনেকটা ডাবের শাঁসও। আর সমুদ্রের ধারে রেষ্টুরেন্টে ইন্দোনেশিয়ার প্রসিদ্ধ নাসিগোরেন দিয়ে লাঞ্চ করলাম।
তানহ লট মন্দিরের চারপাশে ঘুরে দেখতে প্রচুর হাঁটতে হয়। তবে সমুদ্র আর মন্দিরের আকর্ষণে ঘুরে দেখতে পরিশ্রান্ত হয়ে গেলেও মনটা শান্তিতে পূর্ণ হয়ে যায়। মন ভরা প্রশান্তি নিয়ে তানহ লটকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম আরও নতুন কিছু দেখার জন্য।

 
~~000~~

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 9 (Last 7 days)