নাসির ওয়াদেন সংখ্যা | প্রবন্ধ
ইলিয়াস মাহমুদ
বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয় রাজদণ্ড "অগণিত ছাপো...
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন- ‘সংস্কৃতি হচ্ছে একটি জাতির আত্মপরিচয়’। একটি জাতির সংস্কৃতি তার আত্মপরিচয়, ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ এবং চেতনার ধারক ও বাহক। সংস্কৃতি একটি জাতিকে অন্যদের থেকে আলাদা করে এবং
উত্তরপ্রদেশের বারাণসী জেলার গঙ্গানদীর তীরে অবস্থিত মনিকর্নিকা ঘাট। ১৮২৮ সালের ১৯শে নভেম্বর করহাদ ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করে একটি ফুটফুটে কন্যা সন্তান। যেহেতু মনিকর্নিকা ঘাটের কাছে তাঁর জন্ম। সেই অনুসারে তাঁর নামকরণ করা হয় মনিকর্নিকা। পিতা মরুপান্তে তাম্বে, মাতা ভাগীরথী বাঈ।
পুজো মানে পুজোর গান, জলসা, সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত শিল্পীদের প্রধান বাদ্যযন্ত্র হারমোনিয়াম। হারমোনিয়ামের অনেক স্মৃতি রয়েছে, কিন্তু এই শিল্প আজ সংকটে পড়েছে। হারমোনিয়াম দেখতে একটি বাক্সের মতো। বেলোর সাহায্যে ভেতরে বায়ু চালিয়ে যন্ত্রটি বাজাতে হয়। এতে একটি রিডবোর্ড থাকে এবং ধাতব রিডগুলি বোর্ডে সপ্তকের অন্তর্গত স্বরস্থান অনুযায়ী ক্রমোচ্চ পদ্ধতিতে সাজানো থাকে। বেলোর সাহায্যে চালিত বায়ু ভেতরে গিয়ে রিডে আঘাত করে এবং তা থেকে ধ্বনি সৃষ্টি হয়। রিডগুলির উপরে থাকে সাদা ও কালো রংয়ের পর্দা। সাদা পর্দাগুলি সাধারণত শুদ্ধ স্বর এবং কালোগুলি কোমল স্বর বোঝায়। তবে স্কেল পরিবর্তনের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য নয়।
অলোকরঞ্জন দাশগুপ্ত বাংলা আধুনিক কবিতার আলো অন্ধকার আয়ু... এক অলৌকিকযান... কবিতা কী বা কবিতা কেন, কবিতা দুর্বোধ্য হবে না সহজবোধ্য হবে, এসব তর্কে না গিয়ে বরং কবিতার কাছাকাছি গিয়ে দাঁড়ানো যাক...
বাংলা কবিতার ভুবনে কবি আলোক সরকার এমন এক মহাজাগতিক নক্ষত্র যার আপাত সরল লেখাগুলির মাঝে লুকিয়ে থাকে নির্মাণ ও বিনির্মাণের সুষমা। একবার পড়ার পর এক মোহ তৈরি হয়, পরে দিনে-দিনে শব্দগুলি সম্পর্ক অন্বেষা সৃষ্টি করে। নৈর্ব্যক্তিক এক অন্বয়সাধন নির্লিপ্ততা অথচ চিরজ্বলমান। মানুষের যেমন অতীত ভবিষ্যৎ দু’দিকে ছড়িয়ে থাকে ঠিক তেমনই তার কবিতায় ক্রমান্বয়ে নিস্পৃহ বিস্তৃতি রহস্যময়তায় ভরে ওঠে।
যতদিন সে না ফেরে / পবিত্র মানুষদের জন্য।
কেন্দ্রীভূত অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। অন্ত্যমিল সাধারণত দেখা যায় না তার কবিতায়, টানা গদ্যে কবিতা লেখা নতুন কিছু নয় কিন্তু আলোক সরকারের গদ্যকবিতাগুলি সবসময় অনন্য মাত্রা প্রদর্শন করে পাঠকের হৃদয়ে। যাকে বলা যায় অভিব্যক্তময়তার তৎপরতা। স্বচ্ছ তরল নির্ভার উৎসর্জনে মূর্ত আরেকটি কবিতা এরকম:
কবিতার পাশাপাশি আলোক সরকারের পাঁচটি উপন্যাসও বেশ কিছু গল্প আছে যাতে ধরা আছে মানুষের বাস্তব, বাস্তব জীবনের ঘটনা। প্রথম উপন্যাস অতিথিনিবাস পূর্বাশা পত্রিকায় বেরিয়েছিল। এমনকি অশ্বত্থ গাছের মতো কাব্যনাটক। কাব্যনাটক সম্পর্কে কবির মতামত হল কাব্যনাটক সবসময় আধুনিক মনের ব্যাপার। শুধুমাত্র স্বগতোক্তির সময় কবিতা থাকতে পারে এছাড়া কবিতা যত না থাকে ততই ভাল। তার একটি বিখ্যাত কবিতা, নৌকো। সেখান থেকে কিছু অংশ তুলে নিয়ে স্মৃতির এই সংকলনে যোগ করতে চাই।
সায়াহ্নে প্রথম উক্তি
সে প্রাতঃকাল নয়
সে সূর্যোদয় নয়
তার কর্তব্য বস্তুর
চিহ্নিতকরণ নয়…