প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

মায়ের চিঠি | ইলিয়াস পাটোয়ারী

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
ইলিয়াস পাটোয়ারী
মায়ের চিঠি
 
হঠাৎ করে মায়ের চিঠি
পেলাম আমি হাতে,
তাড়াতাড়ি আয় রে খোকা
মা লিখেছেন তাতে।
 
কারণটা কী তা লেখা নেই
কিন্তু চিঠির ভাষা,
কেমন যেন শংকা প্রকাশ
করল ভাসা-ভাসা।
 
হাতের কাজটা শেষ না করেই
'বস'কে আমার বলে,
অফিস থেকেই ইস্টিশনে
এলাম আমি চলে।
 
কেটে টিকিট, উঠেছি ট্রেনে
শেষ ইস্টিশন এসে,
দেখতে পেলাম গাঁয়ের মানুষ
সবাই ঘুমের দেশে-
 
হারিয়ে গেছে অনেক আগেই
রাস্তাঘাট ফাঁকা,
থেমে গেছে ট্যাক্সি টেম্পো
টমটম রিকশার চাকা।
 
কী আর করি, হাঁটতে শুরু
করলাম সেই রাতে,
হাঁটতে হাঁটতে গেলাম বাড়ি
রাতের শেষে, প্রাতে।
 
বাড়ি পৌঁছে মাকে দেখে 
ঘুরে গেল মাথা,
মা তো আমার ঘুমের দেশে
বলছেন না কথা।
 
এমন অঘোর ঘুমে বিভোর
যতই ডাকি তাকে,
অভিমানী মা যে আমার
দেন না সাড়া ডাকে।
 
চিঠির জায়গায় রইল চিঠি 
শংকা এবং ভীতি,
সত্য করে চলে গেলেন 
রেখে তাঁর স্মৃতি।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)