প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, August 15, 2026

রং বদলায় | জয়নাল আবেদিন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
জয়নাল আবেদিন
রং বদলায়
 
সব ঢেউ কখনোই তীরে পৌঁছায় না
তা-বলে তারা অসফল নয়,
আবারো মিশে যায় অগাধ জলে
জীবনের ওঠা-নামা চলে।
 
ক্লান্ত ডানা মেলে ঘোরাঘুরি গাঙচিলের
সময় শেষের অন্ধকারের অপেক্ষায়,
ভাটার টানে শক্ত হাতে হাল ধরে মাঝি
সময়েই ফিরতে হবে মাদারীহাটের ঘাটে।
 
জীবনযাত্রার মান পালটায় না এখন
শুধু একদল যায়- একদল আসে,
রাতের শেষে অন্ধকার কেটে সকাল
বেলা গড়িয়ে সূর্য ডোবে, সন্ধ্যা শুরু।
 
জীবনের মাপকাঠিতে রদবদল হয় না
কেবল রং বদলায়- কথা বদলায়,
পরিযায়ী পাখির মতো উড়ে যেতেই হয়
শুধু দু মুঠো ভাতের জন্য।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)