প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Showing posts with label অন্য চোখে. Show all posts
Showing posts with label অন্য চোখে. Show all posts

Friday, September 18, 2026

অমরত্ব আশীর্বাদ নাকি অভিশাপ | মানালী হোড়

বাতায়ন/শারদীয়া/অন্য চোখে/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
অন্য চোখে
মানালী হোড়
অমরত্ব আশীর্বাদ নাকি অভিশাপ

প্রকৃত অমরত্ব মানুষের দেহের নয়, কর্মের। একজন মানুষ তার সৎকর্ম, আদর্শ, ভালবাসা এবং মানবকল্যাণের মাধ্যমে মৃত্যুর পরও মানুষের হৃদয়ে বেঁচে থাকতে পারে।

 
অমৃত কাকে বলে? যেটা সমুদ্রমন্থনের সময় সমুদ্রের গভীরতম বিন্দু থেকে উঠে এসেছিল নাকি মৃত্যুর পরও

দেবী দুর্গা ও ধুনুচি নাচ | গৌতম সমাজদার

বাতায়ন/শারদীয়া/অন্য চোখে/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
অন্য চোখে
গৌতম সমাজদার
দেবী দুর্গা ও ধুনুচি নাচ

ধুনোর গন্ধ পূজামণ্ডপ-সহ সর্বত্রই একটা পবিত্রতার আবহ তৈরি করে। বিশ্বাস করা হয়, এই সুগন্ধি ধোঁয়া সমস্ত অশুভ শক্তি বিনাশ করে শুভ শক্তির আগমণ ঘটায়।

 
বাঙালির আনন্দে মেতে ওঠার সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আমরা সারা বছর অপেক্ষায় থাকি এই আনন্দযজ্ঞর জন্য। সমাজের সব স্তরের মানুষ তার সাধ্যমতো এই পুজোয় সামিল হয়। এই উৎসবে পিছিয়ে পড়া মানুষের

Saturday, August 15, 2026

লোককথার মৃত্যু | মানালী হোড়

বাতায়ন/নারী না পুরুষ/অন্য চোখে/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
অন্য চোখে
মানালী হোড়
লোককথার মৃত্যু

"শিশুদের অবসর সময় এখন মোবাইল ফোন ও ডিজিটাল বিনোদনে সীমাবদ্ধ। ফলে লোককথা শোনার বা জানার আগ্রহও কমছে। এর ফলে আমরা ধীরে ধীরে আমাদের শিকড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছি।"

 
মানুষকে সশরীরে মেরে না ফেললেও, নানা বিষয়ের বিলুপ্তি দ্বারা আজ মানুষ প্রায় মৃত। তার মধ্যে একটি আদর্শ উদাহরণ হল লোককথার বিলুপ্তি

Sunday, April 26, 2026

ভোটবাবু | গৌতম কুমার গুপ্ত

বাতায়ন/আতঙ্ক/অন্য চোখে/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | অন্য চোখে
গৌতম কুমার গুপ্ত
 
ভোটবাবু

"আমরা সব গালভরা নাম পেয়েছি- আধিকারিক। কিন্তু কাজ যাইই হোক পরিবেশ-পরিস্থিতেতে লেবারেরও অধম।"

 
অফিসে বসে কাজ করছিলাম। হঠাৎ খবর এল ভোটের নিয়োগপত্র এসেছে। ভোটের কাজে যেতে হবে। অবশ্য খবরটা আগের থেকেই চাওর ছিল যাওয়ার। ছুটলাম কর্মীবর্গ দফতরে। দু-চারজন সহকর্মী আগে

গোষ্ঠ বিহার-ময়ূরপঙ্খী--ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন | অদিতি চ্যাটার্জি

বাতায়ন/আতঙ্ক/অন্য চোখে/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | অন্য চোখে
অদিতি চ্যাটার্জি
 
গোষ্ঠ বিহার-ময়ূরপঙ্খী--ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন

"শুধু রানাঘাট নয়, কালীনারায়ণপুর, বীরনগর, বাদকুল্লা, বগুলা থেকেও মানুষজন আসেন শোভাযাত্রা দেখতে। তবে শোভাযাত্রায় এখন যুক্ত হয়েছে আধুনিকা, তাসা পার্টি, ঝলমলে আলোর সাজ আর ডিজে বক্সের ব্যবহার।"

 
চূর্ণী নদীর তীরে অবস্থিত রানাঘাটের এক বিশেষ ঐতিহ্য হলো পয়লা বৈশাখের দিনে ময়ূরপঙ্খী শোভাযাত্রা। যার শিকড় বহু দশক  আগের। তবে শোভাযাত্রা

Wednesday, April 8, 2026

হে কৃষ্ণ! | পলাশ চট্টোপাধ্যায়

বাতায়ন/চৈতি হাওয়া—নববর্ষ/অন্য চোখে/৪র্থ বর্ষ/১ম সংখ্যা/১লা বৈশাখ, ১৪৩৩
চৈতি হাওয়া—নববর্ষ | অন্য চোখে
পলাশ চট্টোপাধ্যায়
 
হে কৃষ্ণ!

"আমি এগিয়ে যাচ্ছি, সামনে দেখলাম এক জায়গায় নাড়ু দেওয়া হচ্ছে, সবাই হাত পেতে নিচ্ছে, আমিও নিলাম। বিকেলে অফিসের পর সোজা এখানে এসেছি, কিছু খাওয়া হয়নি। খুব খিদেও পেয়েছিল, তাই নাড়ুটা পেয়ে সোজা মুখে পুরে দিলাম।"

 
কর্নাটকের দক্ষিণ অংশের এক বিখ্যাত শহর উড়িপি (Udipi-র স্থানীয় উচ্চারণ), যেখান থেকে সারা ভারতবর্ষে উড়িপি রেস্টুরেন্ট ছড়িয়ে পড়েছে। যদিও শহরের আর একটা আকর্ষণ হল, ওখানকার

Sunday, March 8, 2026

ক্ষণিকের অতিথি | অশোক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ক্ষণিকের অতিথি/অন্য চোখে/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | অন্য চোখে
অশোক বন্দ্যোপাধ্যায়
 
ক্ষণিকের অতিথি

"কখনো-কখনো যাবার আগে তাকে ফোন করে জানিয়ে দিলে শত কাজের মধ্যেও সময় বের করে ছুটে আসেন চঞ্চলা হরিণীর মতো নাচতে নাচতে হাসিতে খুশিতে উচ্ছল প্রাণবন্ত হয়ে।"

 
বিন্দু থেকে যেমন সিন্ধু হয় তেমনি মুহূর্ত থেকে শুরু হয় সময়। এমনি একটি মুহূর্তের ছবি তুলে ধরছি প্রাসঙ্গিক বিষয়ে।
 
ভদ্রমহিলা এক ছোট ডাকঘরের কর্মী সুন্দরী যুবতী

কালবৈশাখী | সাথী মুখোপাধ্যায়

বাতায়ন/ক্ষণিকের অতিথি/অন্য চোখে/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | অন্য চোখে
সাথী মুখোপাধ্যায়
 
কালবৈশাখী

"সমস্ত প্ল্যানিং ঠিক করার পর এবার অপেক্ষা ঝড় ওঠার। ঝড় দেবতা এলেন ঠিক সময়মতো। জানালার পাল্লায় ঝাপটা মেরে জানান দিল সে এসেছে। সেনাবাহিনী পা টিপেটিপে বেরিয়ে এলো ঘর থেকে।"

 
আজ মনে হচ্ছে ঝড় উঠবে। আকাশটা মেঘে ঢেকে যাচ্ছে। ভ্যাপসা গুমোট গরম। হালকা বাতাস বইছে। যে-কোনো সময় কালবৈশাখীর তাণ্ডব শুরু হবে। পাশে শুয়ে থাকা দিদির কানের কাছে ফিসফিস

Thursday, January 1, 2026

শস্যের উৎসব নবান্ন | সমৃদ্ধি ও সংস্কৃতির মেলবন্ধন | মণিজিঞ্জির সান্যাল

বাতায়ন/নবান্ন/অন্য চোখে/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | অন্য চোখে
মণিজিঞ্জির সান্যাল
 
শস্যের উৎসব নবান্ন
               সমৃদ্ধি ও সংস্কৃতির মেলবন্ধন

"আবহমান বাংলার একটি ঐতিহ্যবাহী অসাম্প্রদায়িক গ্রামীণ উৎসব। নবান্ন উৎসবের সঙ্গে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য জড়িয়ে আছে। এটি গ্রামীণ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।"

 
নবান্ন উৎসব হেমন্ত ঋতুর, বিশেষ করে অগ্রহায়ণ মাসের শুরুতে পালিত হয়। একসময় কার্তিক মাসে দুর্ভিক্ষ দেখা দিত, তাই নতুন ধান ঘরে তোলার জন্য এই সময়ে মানুষের বিশেষ প্রতীক্ষা

তাতারসি রহস্য | অরূপ কুমার দেব

বাতায়ন/নবান্ন/অন্য চোখে/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | অন্য চোখে
অরূপ কুমার দেব
 
তাতারসি রহস্য

"সাহিত্য থেকে বিজ্ঞান সর্বত্র নলেন গুড়ের স্তুতি শুনতে পাওয়া যায়। বিজ্ঞানের মতে নলেন গুড় উচ্চ ক্যালোরি যুক্ত খাবার, অথচ অ্যান্টি-ফ্যাটের উৎস এটি। তাই যুগে যুগে ঘরে ঘরে প্রতিটি শীতকালে এর চাহিদা প্রচুর।"

 
ছন্দরাজ কবি শ্রী সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর একটি কবিতায় লিখেছিলেন, ‘তাতারসির তপ্ত রসে বাতাস সাঁতার দেয় হরষে...’ তাতারসি, তাতরসি, তাতরস যার বিশেষ্য হল খেজুর

Tuesday, December 23, 2025

স্বস্তি সংকট | মাণিক মাইতি

বাতায়ন/কালো কাল/অন্য চোখে/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | অন্য চোখে
মাণিক মাইতি
 
স্বস্তি সংকট

"নেই আলোর দিশা। বিদ্বেষের বীজ বোনা আত্ম-বিনাশের সুনিশ্চিত রূপরেখা ব্যতীত অন্য কিছু হতে পারে না। শুভ বুদ্ধির উদয়ের প্রতীক্ষায় অসহায়ের প্রহর গোনা ফেলে সংহতির মিলিত প্রয়াসে দৃপ্ত প্রতিবাদ ও আমরণ প্রতিরোধ আশু কর্তব্য।"

 
বেসামাল পরিস্থিতির আবহে সমাজ জীবনের সামগ্রিক অস্থিরতা ও বিভ্রান্তিতে বিচলিত ও আশঙ্কায় মুক্তির প্রহর গোনা সময় বড্ড উদ্বেলিত। এ যেন এক কালো কালের অবাধ বিচরণ ভূমি।

চেতনার ডাক | মলয় সরকার

বাতায়ন/কালো কাল/অন্য চোখে/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | অন্য চোখে
মলয় সরকার
 
চেতনার ডাক

"আজ বাংলাদেশে যে ঘটনা চলছে, তা ইতিহাসের ঘটনারই পুনরাবৃত্তি। তাই সুস্থ বিবেক জেগে উঠেছে চারিদিকে। বাংলাদেশেও চলছে প্রতিবাদের মিছিল। জিশুকে যখন ক্রুশবিদ্ধ করা হয়,"

 
নির্যাতন, হত্যা, মৃত্যু, ধ্বংস এই শব্দগুলো খুবই বেদনাদায়ক, তা যখনই যেখানে হোক। একটা সুস্থ মানবিক চেতনাকে তা আঘাত করবেই। তখন সুস্থ বিবেকের চিন্তার পরিসরের মধ্যে থাকে

নীরবতার অপরাধ | হিমাদ্রি শেখর দাস

বাতায়ন/কালো কাল/অন্য চোখে/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | অন্য চোখে
হিমাদ্রি শেখর দাস
 
নীরবতার অপরাধ

"আশ্চর্যের বিষয় হলো, আইন যেখানে নীরব দর্শক। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকেও যদি কার্যকর ভূমিকা না নেয়, তবে প্রশ্ন ওঠে—আইন কি কেবল নথিপত্রের জন্য?"

 
অমানবিকতার এক কালো অধ্যায়। একটি পাড়ায়, পরিচিত মুখের ভিড়ে, বন্ধুত্বের আড্ডায় শুরু হওয়া সামান্য কথাকাটাকাটি কীভাবে একটি তরুণের মৃত্যুর দিকে গড়িয়ে যায়—এই প্রশ্নটি আমাদের সমাজের

বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদ | ডাঃ দেবাশীষ কুন্ডু

বাতায়ন/কালো কাল/অন্য চোখে/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | অন্য চোখে
ডাঃ দেবাশীষ কুন্ডু
 
বাংলাদেশে ইসলামিক সন্ত্রাসবাদ

"উগ্রপন্থী গোষ্ঠীগুলো অবিভক্ত ভারতের সাধারণ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথে সম্পর্কিত ঐতিহাসিক স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে, সেগুলোকে ধর্মনিরপেক্ষতা বা অ-ইসলামিক প্রভাবের প্রতীক হিসেবে দেখে।"

 
২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর এবং নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসনের ক্ষমতা গ্রহণের পর থেকে বাংলাদেশ তার রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিতে

Saturday, November 1, 2025

স্মৃতিতে আজও রঙিন | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/অন্য চোখে/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | অন্য চোখে
সঙ্ঘমিত্রা দাস
দুর্গাপুজোর বিশেষ ঘটনা
 
স্মৃতিতে আজও রঙিন

"না, আর আসেনি।  আমার ওই অসুস্থ সময়ে পুজোর দিনগুলো সুন্দর আনন্দময় করে রেখেছেল যে তার নামটিও সেদিন জানা হয়নি। তবু মনের মাঝে আজও ওর বন্ধুত্ব অমর হয়ে আছে।"

 
তখন আমার সাত বছর বয়স। কিডনির অসুখে প্রায় এক মাস ফুলবাগান বিধান শিশু হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছি। কিছুদিন পরেই পুজো, সবাই যখন হইহুল্লোড়, মজা, আনন্দ ঘোরাঘুরিতে ব্যস্ত, আমি মায়ের কোলে চেপে পুজো মন্ডপে

দুর্গাপুজোর বিশেষ ঘটনা | অর্পিতা দাস

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/অন্য চোখে/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | অন্য চোখে
অর্পিতা দাস
 
দুর্গাপুজোর বিশেষ ঘটনা

"চাঁদ সূর্য যদি আপন অবস্থানও বদল করে ফেলে কুছ পরোয়া নেহি। বরং উৎসাহিত হয়ে সেলফি নেওয়ায় মশগুল হয়ে ভরিয়ে তুলব ফেসবুক টুইটার।"

 
পুজোর এখন আর তখনকার মধ্যিখানে বয়ে গেছে অনেকটা সময়। সেই বয়ে যাওয়া সময়ের স্রোতে বদলে গেছে চালচিত্র।

Friday, October 31, 2025

প্রান্তিক | সৌমিত্র চক্রবর্তী


বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/অন্য চোখে/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | অন্য চোখে
সৌমিত্র চক্রবর্তী
দুর্গাপুজোর বিশেষ ঘটনা
 
প্রান্তিক

"পূর্বী সমুদ্রের ওপরে ঝুলে থাকা বাষ্পের ঝুণ্ড আচমকা আকাশ বাইসন হয়ে আছড়ে পড়ে মুখ আর মুখোশের যান্ত্রিক সভ্যতার অ্যাসফল্টের রাস্তায়, মধ্যযুগীয় বাড়ির বদ্ধ উঠানে, মেকি রেস্তোরাঁর রোমান্টিক টেবল্ ল্যাম্পশেডে।"

 
সূর্য কি পোড়ে! সূর্য পোড়ায়
তুমিও পোড়াও তবু কেন যে পুড়ি না!

দুর্গাপুজোর বিশেষ ঘটনা | সমাদৃত দাস

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/অন্য চোখে/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | অন্য চোখে
সমাদৃত দাস
 
দুর্গাপুজোর বিশেষ ঘটনা
 
অন্য রকম পুজো

"শাস্ত্রমতে এবছর দেবী দুর্গা স্বর্গ থেকে গজের পিঠে চেপে মর্ত্যে পাড়ি দিয়েছেন। আশা করা যায়, সবুজ মাঠের বুকে সোনা ফলবে। যাইহোক, পুজোর চারটে দিন সাবধানতার সঙ্গে কাটানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর বিষয়!"

 
বাঙালির একমাত্র শারদ উৎসব দেখতে দেখতে এসে গেল। সারা শহর আলোয় আলোকিত হয়েছে। গোটা শহর উৎসবে সেজে উঠেছে। কিন্তু, আকাশের মুখ এত ভার কেন? বর্ষার কালো মেঘ যেন সর্বত্র গ্রাস করেছে।

Monday, September 15, 2025

শিউলির গন্ধ মাখা স্মৃতি | মৌমিতা সরকার

বাতায়ন/শারদ/অন্য চোখে/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | অন্য চোখে
মৌমিতা সরকার
 
শিউলির গন্ধ মাখা স্মৃতি

"আমি ছুটে যেতাম ঠাকুরদালানে। ভাবতাম, আর কতদিন বাকি? নিজের মনে মনে হিসাব কষতাম। তবে তখন স্কুলে ষাণ্মাসিক পরীক্ষা চলত পঞ্চমী বা তার আগ পর্যন্ত। পড়াশোনায় মন বসত না, রাগ করে দুগ্গামাকে মনে মনে বলতাম, “তুমি আসছ, কিন্তু আগে থেকে ছুটি দিতে পার না?”


শারদোৎসব মানেই বাঙালির জীবনে আনন্দের এক বিশেষ অধ্যায়। আমার ছোটবেলার পুজো সেই আনন্দকে আজও রঙিন করে রাখে। পূজোর শুরু হত কাঠামো পুজো দিয়ে। রথের দিন থেকে অধীর আগ্রহে লক্ষ্য করতাম, কেমন করে মৃৎশিল্পীর নিপুণ হাতে গড়ে ওঠে মায়ের মূর্তি।

সম্প্রীতি রক্ষার দায় কার? | গৌতম সমাজদার

বাতায়ন/শারদ/অন্য চোখে/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | অন্য চোখে
গৌতম সমাজদার
 
সম্প্রীতি রক্ষার দায় কার?

"ভিন্ন সম্প্রদায়ের অনুসারীদের স্বার্থ সম্পূর্ণরূপে অসঙ্গত, প্রতিকূল এবং শত্রু বলে মনে করা হয়। কিন্তু প্রকৃতপক্ষে সাম্প্রদায়িকতা হল ধর্মের রাজনৈতিক বাণিজ্য। সাম্প্রদায়িক সহিংসতা হল সাম্প্রদায়িক মতাদর্শের আনুমানিক পরিণতি।"


শিক্ষা-সংস্কৃতি, সভ্যতা ও মানবিক মূল্যবোধের ধারক ও বাহকের নাম মানব। যারা এই মানবতাকে লালনপালন করে না, তারা সত্যিই অমানুষ। তারা তো মানবতার, সভ্যতার কলঙ্ক। ধর্মের অনেক সংজ্ঞা থাকলেও মানুষের কল্যাণই সব ধর্মের মূল কথা। যদি তা লঙ্ঘিত হয়, তবে তা ধর্ম হওয়ার মর্যাদা রাখে না। রাজনীতিও মূলত মানুষের মঙ্গলের জন্য। যা আমাদের দুর্দশার কারণ হয়, নিপীড়নের, নির্যাতনের কারণ হয়, তা মোটেই রাজনীতি নয়। একটি প্রবাদ আছে, আমরা

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)