প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

কবিতা— কিনারা | কবি— নিমাই মাইতি | মৌমিতা সরকার

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কষ্টিপাথর/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কষ্টিপাথর
মৌমিতা সরকার
কবিতা— কিনারা
কবি— নিমাই মাইতি

"আমাদের মধ্যে তখন আদিম উন্মাদনা” বলতে মানুষের সহজাত, প্রাকৃতিক এবং আদিম আবেগের জাগরণকে বোঝানো হয়েছে—যেখানে সব কৃত্রিমতা হারিয়ে যায়।প্রাকৃতিক নিয়মে আটকাতে বাধ্য হয়।"


[কবিতার শিরোনাম, কবির নাম ছাড়া শুধু কবিতা নিয়ে এই আলোকপাত]
[কবি ও কবিতার শিরোনাম বাংলায় লিখে ক্যাটাগরিতে সার্চ করলে আলোচ্য কবিতা পেয়ে যাবেন]
 
আমার বিচারে শিরোনাম— আদি ও অন্ত
 
কবিতাটি মানুষ ও প্রকৃতির মিলন, গভীর ভালবাসা এবং মানুষের আদিম স্বাভাবিক অনুভূতির সুন্দর প্রকাশ।
“পাশাপাশি বসতে বসতে কখন আমরা খাদে কিনারে পৌঁছে গেছি জানি না”—তারা একসাথে থাকতে থাকতে কখন জীবনের এক গভীর ও গুরুত্বপূর্ণ মুহূর্তে পৌঁছে গেছে, তা নিজেরাও বুঝতে পারেনি। তাদেরই গভীর অনুভূতি দিয়ে আঁকড়ে ধরেছে একে অপরকে ভরসা বিশ্বাস দিয়ে।
“সন্ধে এসে আলপথ পেরিয়ে যাচ্ছে”—এখানে সন্ধ্যা সময়ের পরিবর্তন ও আবহের প্রতীক, যা তাদের অন্য জগতে নিয়ে গেছে স্বাভাবিক ছন্দের মেলবন্ধনে।
আমাদের মধ্যে তখন আদিম উন্মাদনা” বলতে মানুষের সহজাত, প্রাকৃতিক এবং আদিম আবেগের জাগরণকে বোঝানো হয়েছে—যেখানে সব কৃত্রিমতা হারিয়ে যায়।প্রাকৃতিক নিয়মে আটকাতে বাধ্য হয়।
পরের অংশে ঝিঁঝি পোকার ডাক, জোনাকির নাচ—এইসব প্রকৃতির চিত্র তাদের অনুভূতির সঙ্গে মিশে গেছে। যেন প্রকৃতিও তাদের আবেগের সঙ্গী হয়ে একাকার হয়ে মিলে গেছে। এক আনন্দময় অনভূতিতে সাড়া দিচ্ছে।
শেষে “উলঙ্গ পৃথিবী শুয়ে রয়েছে / আমাদের মতো হাত-পা ছড়িয়ে”—এই চিত্রের মাধ্যমে কবি দেখিয়েছেন মানুষ ও প্রকৃতি একাকার হয়ে গেছে; দুজন মানুষের অনুভূতি যেন সমগ্র পৃথিবীর অনুভূতির সঙ্গে মিলেমিশে গেছে।
এতেই একাত্ম হওয়া মিলে যাওয়া সকল কিছুকে সাক্ষী করে। প্রকৃতির সাথে কালের নিয়মের মেলবন্ধন দুই হৃদয়ের।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)