বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
মণিদীপা সোম
জগৎজননী
শরতের
আকাশে সাদা মেঘ ভাসে
এমনটা হয় যেন আশ্বিনের মাসে।
শিউলির
সুবাসে নন্দিত মন।
চলে গেছে বৃষ্টির আষার শ্রাবণ।
সিক্ত
হয়েছে মাটি, নির্মল আকাশ
মাঠেঘাটে বিরাজে ফুলেরই কাশ।
ভরা
নদী বয়ে যায় গ্রামেরই পাশে
ছোট ছোট ছেলেমেয়ে আজ শুধু হাসে।
কুমোরের
ঘরে ঘরে বেজায় কাজ
মায়ের অঙ্গে ওঠে বাহারি সাজ।
না
সেজেও মা আমার ভুবনমোহিনী
প্রকৃতির মাঝে তুমি জগৎজননী।
শারদীয়া
ছড়া
মণিদীপা সোম
জগৎজননী
এমনটা হয় যেন আশ্বিনের মাসে।
চলে গেছে বৃষ্টির আষার শ্রাবণ।
মাঠেঘাটে বিরাজে ফুলেরই কাশ।
ছোট ছোট ছেলেমেয়ে আজ শুধু হাসে।
মায়ের অঙ্গে ওঠে বাহারি সাজ।
প্রকৃতির মাঝে তুমি জগৎজননী।

No comments:
Post a Comment