বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
তৈমুর খান
পথ অন্ধকার
কাঁদতে
পারি না, শুধু কান্নার কলস ভরে
রাখি
পিপাসা মেটে না
মরুপথে একা একা হাঁটি
কোথায়
ছায়া আছে? কোথায় নদী?
পাড়াপড়শি
কেহই জানে না—
ওদেরও কি লাগে না তাপ?
আমিই
শুধু অনুতাপে পুড়ি!
এ পথে
মাধুর্য গেছে
মধুমিতারাও তার পিছে পিছে
এ পথে এসেছে ধর্ম আলোর পিঠে চড়ে
আমারই যাওয়ার নেই, পথ অন্ধকার…
সময়েরা
ঝরে যায়, অসময় ঢেউ তুলে নাচে
এত ঢেউ তবু কেউ বন্যা বলে না!
সওদাগর আসে যায়, ভাল ব্যবসাপাতি
আমার জন্মের কাছে আমিই শুধু শূন্য প্রত্যাশী!
শারদীয়া
কবিতা
তৈমুর খান
পথ অন্ধকার
পিপাসা মেটে না
মরুপথে একা একা হাঁটি
ওদেরও কি লাগে না তাপ?
মধুমিতারাও তার পিছে পিছে
এ পথে এসেছে ধর্ম আলোর পিঠে চড়ে
আমারই যাওয়ার নেই, পথ অন্ধকার…
এত ঢেউ তবু কেউ বন্যা বলে না!
সওদাগর আসে যায়, ভাল ব্যবসাপাতি
আমার জন্মের কাছে আমিই শুধু শূন্য প্রত্যাশী!

No comments:
Post a Comment