বাতায়ন/শারদীয়া/গল্পাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গল্পাণু
অর্পিতা দাস
সংবরণ
প্রভার হাতে পাঁচশো টাকা দিয়ে, দাদাবাবুর পকেটে ছিল বলে দ্রুত বেরিয়ে পড়ে রাধা। পথে দুর্গা মন্দিরের সামনে এসে কপালে হাত ঠেকিয়ে, সংসারে যতই অভাব থাকুক, লোভ সংবরণ করার ক্ষমতা দিও...
ক'দিন বাদেই পুজো। মেয়েটাও
বায়না ধরেছে, লেহেঙ্গা চাই। নানান
চিন্তার মাঝেই প্যান্টের পকেটে হাত দিয়েই
রাধা কিছু অনুভব করে। তৎক্ষণাৎ তা কোমরে গুঁজে নেয়।
রাতুল বাজার
থেকে ফিরলে রান্নাঘরে ডাক পড়ে রাধার। মাছ কাটতে কাটতে অন্যমনস্ক হয়ে পড়ে। প্রভা
তাড়া দিতে থাকে, একটু হাত চালিয়ে
কর...
পুজোর
ক’টাদিন সন্তানেরা নতুন
জামাকাপড় পড়ে মণ্ডপে যাবে,
আনন্দ
করবে, তা দেখেই বাবা-মা'র
সুখ। কিন্তু না বলে কিছু নেওয়া মানে তো চুরি। চুরির...
কাজ
সারা হয়ে গেলে প্রভার হাতে পাঁচশো টাকা দিয়ে, দাদাবাবুর পকেটে ছিল বলে দ্রুত বেরিয়ে পড়ে রাধা। পথে
দুর্গা মন্দিরের সামনে এসে কপালে হাত ঠেকিয়ে, সংসারে যতই অভাব থাকুক, লোভ সংবরণ করার ক্ষমতা দিও...
~~000~~
No comments:
Post a Comment