প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Showing posts with label হলদে খাম. Show all posts
Showing posts with label হলদে খাম. Show all posts

Friday, September 18, 2026

ফুটবল নিয়ে আকাশ বাণী কলকাতার প্রাত্যহিকী বিভাগে পাঠানো আমার চিঠি | অশোক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদীয়া/হলদে খাম/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
হলদে খাম
অশোক বন্দ্যোপাধ্যায়
ফুটবল নিয়ে আকাশ বাণী কলকাতার প্রাত্যহিকী বিভাগে পাঠানো আমার চিঠি

১৯৮৬তে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর থেকে আমার সারা জীবনের সবচেয়ে প্রিয় বিদেশি ফুটবলার হয়ে ওঠেন শুধুই মারাদোনা, যার পায়ের জাদু মুগ্ধ বিস্ময়ে দেখেছি পর পর দুটি বিশ্বকাপের খেলায়।

 
ভোরের পাখি প্রাত্যহিকী,
এই পক্ষের বিষয়টি আমার ভীষন মনোমতো—"ফুটবল—ফুটবল"। ছোটবেলা থেকেই ফুটবল আমার দারুণ প্রিয়

বাতায়নকে মীনা— ১ | মীনা রায় বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদীয়া/হলদে খাম/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
হলদে খাম
মীনা রায় বন্দ্যোপাধ্যায়
বাতায়নকে মীনা— ১

তুমি কি জানো! ভোরের আকাশ দেখলে, যোগ-প্রাণায়াম করলে এই মনটা ফুরফুরে হয়ে ওঠে। আয়না দেখে হাসি তখন। একাকিত্ব কাটে। বোধহয় মস্তিষ্কে সদর্থক হরমোন বাড়ে।

 
মনের মিতা বাতায়ন,
মনের মিতা বাতায়ন, আজ তোমাকে আমার ‘মন খারাপের মহৌষধ’ প্রসঙ্গে দু-চার কথা জানাই। মনের অস্তিত্ববোধ

অনুরাগকে সুজিত | সুজিত চক্রবর্তী

বাতায়ন/শারদীয়া/হলদে খাম/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
হলদে খাম
সুজিত চক্রবর্তী
অনুরাগকে সুজিত

শরৎকাল এলেই বাতাসে কেমন একটা পুজোর গন্ধ ভেসে আসত আর মনে জেগে উঠত খুশির স্রোত। সেসব স্মৃতি সত্যিই ভোলা যায় না। এই পাঁচ দিন বছরের বাকি তিনশো ষাট দিনের থেকে একদম আলাদা, তাতে কোনও সন্দেহ নেই।

 
প্রিয় অনুরাগ,
দেখতে দেখতে আবার শরৎকাল এসে গেল, এ সেই সময় যখন বাঙালির প্রাণের স্পন্দন শারদীয়া দুর্গা পুজোর আয়োজন করা হয় পাড়ায় পাড়ায়। তুই আমার স্কুলের বন্ধুদের মধ্যে খুব কাছের একজন, আমরা পুজোর সময়

বাতায়নকে মীনা— ২ | মীনা রায় বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদীয়া/হলদে খাম/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
হলদে খাম
মীনা রায় বন্দ্যোপাধ্যায়
বাতায়নকে মীনা— ২

আজকের বিষয়টি ‘চাঁদের মায়া’। কলম ধরেই ‘ওগো মায়াবিনী চাঁদ’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘চাঁদের মায়া আছে মধু জোছনাতে...

 
ভালবাসা বাতায়ন,
ভালবাসা বাতায়ন, শরতের শুভ্র আকাশ। কোজাগরী পূর্ণিমার রাত। বসে আছি

Saturday, August 15, 2026

তাপুকে মৌ | মৌমিতা সরকার

বাতায়ন/নারী না পুরুষ/হলদে খাম/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
হলদে খাম
মৌমিতা সরকার
তাপুকে মৌ

"তোর গানেই যেন তুই মেঘের সাথে খেলা হত। আর আমি হাত নাড়িয়ে নাচের ভঙ্গি। কী যে ভালো লাগত! চল্ যাবি তাপু সেই মেঘের দেশে..."

 
প্রিয় তাপু,
তোর মনে পড়ে, সেই স্কুল ফিরতি পথের কথা? তুই আমি সেই সময় যেন কল্পনার সাগরে ডুব

প্রাত্যহিকীতে অশোক | অশোক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/নারী না পুরুষ/হলদে খাম/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
হলদে খাম
অশোক বন্দ্যোপাধ্যায়
প্রাত্যহিকীতে অশোক

"বিজ্ঞানীরা একের পর এক নিত্য নতুন আবিষ্কারের মাধ্যমে মানব সভ্যতার ক্রমবিকাশে প্রভুত অবদান রেখেছেন। আবিস্কার করেন বিভিন্ন মৌল, খনিজ ধাতু বা অধাতু, জীবনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন-এর মতো গুরুত্বপূর্ণ গ্যাস এবং কিছু নিস্ক্রিয় গ্যাস এবং তেজস্ক্রিয় মৌল।"

 
প্রভাত সখা প্রাত্যহিকী,

এবারের প্রাত্যহিকীর বিষয় "অজানার সন্ধানে" নিয়ে আমার কিছু বলার আছে।
অচেনাকে চেনার বা অজানাকে জানার আকাঙ্ক্ষা মানুষের চিরন্তন

অনুকে বকুল | অর্চনা দাস

বাতায়ন/নারী না পুরুষ/হলদে খাম/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
হলদে খাম
অর্চনা দাস
অনুকে বকুল

"উফ্ সে কী প্রেম। অবশ্য সবই ওয়ান সাইডেড। একদিন আশা পারেখ ওরফে লীলাদি আমাকে বলেছিল, ওই না বেটা না বেটিটা আমাকে জ্বালিয়ে মারল। কোনদিন দেব নোড়া দিয়ে মুখ থেঁতলে। লীলাদির কোথায় যেন বিয়ে হয়ে গেছিল।"

 
শ্রী মা                       
 
বীণাপাণি ভদ্র
(বকুল)
মা মনসা রোড

দেবাংশুকে সুজিত | সুজিত চক্রবর্তী

বাতায়ন/নারী না পুরুষ/হলদে খাম/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
হলদে খাম
সুজিত চক্রবর্তী
দেবাংশুকে সুজিত

"একটা কথা এখানে বলা দরকার যে পরিণত বয়সে এসে আমরা বুঝতে পারি যে নারী পুরুষ একে অন্যের প্রতিদ্বন্দ্বী নয়, পরিপূরক। আবার একই সঙ্গে এটাও অস্বীকার করার উপায় নেই যে সেই বয়সে এই প্রতিযোগিতার আবহাওয়ারও  কিছুটা প্রয়োজনীয়তা ছিল।"

 
প্রিয় দেবাংশু,
 
আজ কোনও এক কথাপ্রসঙ্গে সেই পুরনো বিতর্কের কথা মনে পড়ে গেল:

Wednesday, June 17, 2026

ঋতুরাজকে সুজিত | সুজিত চক্রবর্তী

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/হলদে খাম/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | হলদে খাম
সুজিত চক্রবর্তী
 
ঋতুরাজকে সুজিত

"আজকালকার দিনে বই বিক্রি হয় না আগের মতন এ তথ্য সবার জানা। শোনা যায় তার মধ্যে পাঠকরা কিছুটা পছন্দ করেন থ্রিলার বা সাসপেন্স স্টোরি পড়তে।"

 
প্রিয় ঋতুরাজ,
 
আমার মতন তোরও ছোট থেকেই লেখার অভ্যেস ছিল। হয়তো এই কারণেই স্কুলে পড়ার সময়ে আমাদের বন্ধুত্বটা তুলনায় একটু বেশি গাঢ় ছিল। তারপরে কেটে গেছে অনেক বছর। সবাইকে যে যার মতো

প্রিয় কবিকে অজানা বসন্ত | মানালী হোড়

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/হলদে খাম/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | হলদে খাম
মানালী হোড়
 
প্রিয় কবিকে অজানা বসন্ত

"জানো কবি এখন আর কোন প্রেমিক তার প্রেমিকাকে "অনন্ত প্রেম'' পাঠ করে শোনায় না। কিন্তু আমার শৈশব যে তোমাকে ঘিরেই ছিল।"

 
প্রিয় কবি,
জানি না কেমন আছ, হয়তো ভালই আছ। তুমি সমাজকে ভাল রাখার জন্য বহু কাজ করেছ। কিন্তু সবই আজ কেমন ফিকে হয়ে গেছে। হয়তো কেউ ভাল নেই। জানি না কেন, তবে অনেক প্রশ্ন আছে আমার মনে। তুমি হয়তো

Tuesday, May 5, 2026

আবিরকে তটিনী | পাপড়ি চ্যাটার্জি

বাতায়ন/আতঙ্ক/হলদে খাম/৪র্থ বর্ষ/২য় সংখ্যা/১৭ই বৈশাখ, ১৪৩৩
আতঙ্ক | হলদে খাম
পাপড়ি চ্যাটার্জি
 
আবিরকে তটিনী

"আমি তার নাগাল পাইনি কোনোকালেই। তাই আগের চিঠিগুলিতে করা আপনার যাবতীয় সহৃদয় দাবিগুলো অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পূর্ণ করতে পারিনি এযাবৎ। এর জন্য লজ্জাবোধ যে একবারেই নেই তা অবশ্য ভাববেন না যেন।"

 
আবির,
 
মধ্যযাম অতিক্রান্ত হয়নি এখনো। বোধকরি, রাতের অনেকখানিই বাকি। লিখতে বসলাম আপনাকে। চারদিকের এই রাত্রিকালীন নৈঃশব্দ্য আমায় আমার অন্তরের কাছে অবশেষে মনোযোগী হতে সাহায্য করে

Sunday, March 8, 2026

বাতায়নকে মীনা | মীনা রায় বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/ক্ষণিকের অতিথি/হলদে খাম/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | হলদে খাম
মীনা রায় বন্দ্যোপাধ্যায়
 
বাতায়নকে মীনা

"এই দ্যাখ্ পাটিসাপটা বানিয়েছি খাবি তো! বুঝলাম, হৃদয়ের অনুভূতি- প্রেম-প্রীতি-ভালবাসা-ঘৃণা, ভুল-বোঝাবুঝি এগুলো ক্ষণিকের অতিথি না হলে বাঁচাটাই সঙ্কট।"

 
প্রিয় বাতায়ন বন্ধু,
 
ক্ষণস্থায়ী জীবন। পদ্ম-পাতায় নীর বিন্দুর মতোই আপন জীবনচক্রে সবাই ক্ষণিকের অতিথি। ‘অতিথি দেব ভব’- জানি। ক্ষুরধার যাপন পথে প্রতি পদক্ষেপেই সাবধানতা। মানুষের জীবনের

মিতাকে প্রভাত | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/ক্ষণিকের অতিথি/হলদে খাম/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | হলদে খাম
পারমিতা চ্যাটার্জি
 
মিতাকে প্রভাত

"জানি তোমার কোন দোষ নেই শুধু একরাশ অভিমানী মুখ নিয়ে বসে থাক। কিন্তু আমি কী করব বল? আমাকে তো সবদিক বজায় রেখে চলতে হয়। তুমি বলবে এখুনি আমার কথা তোমার না ভাবলেও চলবে!"

 
প্রিয় মিতা,
 
তোমার কাছে যাব ভাবছি অনেকদিন ধরে কিন্তু এত বৃষ্টি যে কিছুতেই যাওয়া হচ্ছে না। রাগ কোর-না প্লিজ।
ভালবাসা সবসময় বুকেই থাকে তবু

Friday, February 6, 2026

সোনালিকে অদিতি | অদিতি চ্যাটার্জি

বাতায়ন/তূয়া নূর সংখ্যা/হলদে খাম/৩য় বর্ষ/৪০তম সংখ্যা/২৪শে মাঘ, ১৪৩২
তূয়া নূর সংখ্যা | হলদে খাম
অদিতি চ্যাটার্জি
 
সোনালিকে অদিতি

"আর বাংলাদেশে ফিরে যাননি। একাত্তর সালের পরেও না। কিন্তু মিতা হক, সানজিদা খাতুন সবার গান শুনতেন, লেখা পড়তেন আমাদের বাড়িতে দাদুর মধ্যে একটা বাংলাদেশ বেঁচেছিল।"

 
প্রিয় সোনালি,
 
আমাদের পরিচয় সমাজমাধ্যমে, তোমার লেখার মধ্যে দিয়ে তোমার চিন্তার জগত, তোমার তোলা তোমার দেশের ছবি ওই লাইক, কমেন্টস, শেয়ারের বাইরে তোমার সাথে আরো একটু কথা বলতে

Thursday, January 1, 2026

অবন্তীকে অদিতি | অদিতি চ্যাটার্জি

বাতায়ন/নবান্ন/হলদে খাম/৩য় বর্ষ/৩৬তম সংখ্যা/১৬ই পৌষ, ১৪৩২
নবান্ন | হলদে খাম
অদিতি চ্যাটার্জি
 
অবন্তীকে অদিতি

"দ্যাখ চিঠি লিখতে লিখতে আকাশের রং গোলাপি হয়ে গেল, বুঝলি একবার বারুইপাড়াতে যেতে হবে শীতের কুয়াশা মাখা ভোরে। ফুলকপির গায়ে জমে থাকা শিশিরের ফোঁটা আর জেঠির সেই দুধপুলিটা আবারও খেতে ইচ্ছে করছে।"

 
প্রিয় অবন্তী,
 
আজ ফোন করতে ইচ্ছা করল না মনে হল কাগজ-কলমটা নিয়ে একটা চিঠি লিখি, হেমন্তের পড়ন্ত দুপুরটা বড় মায়াবী, আর তুই তো জানিস

Monday, September 15, 2025

কুমাতা কদাপি নয় | ইন্দ্রাণী তুলি

বাতায়ন/শারদ/হলদে খাম/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | হলদে খাম
ইন্দ্রাণী তুলি
 
কুমাতা কদাপি নয়

"তোমার একমাত্র মেয়ের জন্মদিনও তুমি কখনও পালন করনি, শুধু অনেক অনেক বই কিনে দিতে, তার জন্যে অবশ্য উপলক্ষ্য দরকার হতো না। তোমার হাত ধরেই বাংলা সাহিত্যকে ভালবাসতে শিখেছিলাম।"


মা গো—
[শারদ-নবমীর রাত]
 

দুহাজার কিলোমিটার দূরে বসে, রাত তিনটের সময়ে খবর পেলাম তুমি আর নেই। সেই থেকে জেগে আছি মা, চোখের সামনে বায়োস্কোপের পর্দায় কতরকমের ছবি যে দৌড়ে চলেছে। ছোটবেলাটা সামনে এসে দাঁড়িয়েছে। জ্ঞানত তোমার আদরে বাহুল্য দেখিনি, কঠিন শাসনে ঘেরা ছিল আমার মেয়েবেলা। এখন বুঝতে পারি, মেয়ে মানুষ করে তোলা চাট্টিখানি কথা নয় আর আমি তো ছিলাম ভয়ংকর দুষ্টু।

Saturday, September 13, 2025

প্রবাসে পুজোর সাজে | বন্দনা সেনগুপ্ত

বাতায়ন/শারদ/হলদে খাম/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | হলদে খাম
বন্দনা সেনগুপ্ত
 
প্রবাসে পুজোর সাজে

"অনেক অনেক ভালবাসা পাঠালাম। এত্ত এত্ত চুমু পাঠালাম, রোজ একটু করে খরচ কোরো। চুমু দিয়ে অবশ্য কোনও কাজ করা যায় না। তাই তোমার অ্যাকাউন্টে টাকাও পাঠিয়ে রেখেছি। যা দরকার তুলে খরচ কোরো।"


প্রিয়তমাসু কলি,

প্রথমেই তোমাকে অনেক অনেক ভালবাসা জানাই। মা ও বাপিকে আমার প্রণাম জানিও। আমার আদরের ফুলকলি শিউলি ভাল আছে নিশ্চয়ই। যতদিনে তুমি এই চিঠি পাবে, ততদিনে বোধহয় ওর স্কুলে পুজোর ছুটি পড়ে যাবে। আর, আমার শালাবাবু অনি কবে কলেজ-হোস্টেল থেকে ফিরবে? গত বার ও জয়ন্তী বলে একটি মেয়ের কথা বলেছিল। ব্যাপারটা কোন দিকে এগোচ্ছে জেনো এবং আমাকে জানিও। আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি।

Thursday, August 28, 2025

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী


 

বাতায়ন/মাসিক/যুগলবন্দি/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
যুগলবন্দি | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী
অজয় দেবনাথ
 
মুনিয়াকে বিজিত

"মনে আছে সেদিন দোতলা বাস থেকে নেমে হাঁটতে-হাঁটতে প্রিন্সেপ ঘাট… তারপর নৌকাবিহার… গঙ্গার বুকে নৌকায় ভাসতে-ভাসতে… ভাসতে-ভাসতে কোথায় যে ভেসে গেলাম…"


"এখন বলছ চলে যেতে কিন্তু তখন গুরুত্ব দাওনি যে একটা মেয়ের বাড়িতে একটা বয়স পর্যন্ত তাকে রাখা যায়। এখনকার ছেলেমেয়েদের কথা আলাদা তারা বিয়েই করতে চায় না"



মুনিয়া,
 

প্রিয় সখী আমার— এত তাড়াতাড়ি তোমার চিঠি পেয়ে খুবই যে ভাল লেগেছে তা বলার অপেক্ষা রাখে না, তার ওপরে চিঠির ভিতরে যেন থরে-থরে ঐশ্বর্যরাশি। আচ্ছা মুনিয়া, এত রত্ন তুমি পাও কী করে! সত্যিই আমি ভাগ্যবান।

Saturday, August 9, 2025

মুনিয়াকে বিজিত | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী


 

বাতায়ন/যুগলবন্দি/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | যুগলবন্দি | অজয় দেবনাথ ও সুচরিতা চক্রবর্তী
অজয় দেবনাথ

 
মুনিয়াকে বিজিত

"স্বপ্নের স্বর্গ থেকে বাস্তবের খটখটে মাটিতে। ওর জীবনে আর কিছুই করা হল না। মেয়েটি জাস্ট ক্ষমার অযোগ্য, বর্ণ-ক্রিমিনাল বললেও কম বলা হয়।"


"সেদিন তোমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছিলাম। কী যে ভালবেসেছিলাম তোমাকে তার হিসেব করা যাবে না। লোকে বলে জীবনের প্রথম প্রেম ভোলা যায় না।"




মুনিয়া,
 

হাসালে মুনিয়া, সত্যিই হাসালে তুমি। তোমার কী মনে হয়, ভালবাসা শুধুই শরীর নির্ভর! সেখানে মনের কোনও ভুমিকাই নেই! আশ্চর্য! হ্যাঁ, শরীরের ভুমিকা নিশ্চয়ই আছে তবে মন-বিনা প্রেম নয়। তবে আর বারবধূর সঙ্গে তফাৎ কোথায়!

Thursday, August 7, 2025

প্রিয় বন্ধুর প্রতি | উলন পাল রকি

বাতায়ন/হলদে খাম/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | হলদে খাম
উলন পাল রকি
 
প্রিয় বন্ধুর প্রতি

"তুমি যেন আমারই মনের কথা লিখে ফেলেছ। আমরা যারা লিখতে ভালবাসি, তাদের হৃদয়ে শব্দেরা শুধু কথা বলে না, তারা বাঁচে, তারা কাঁদে, তারা হাসে।"


কলম ধরলাম এক বিকেলের নরম আলোয় বসে। জানালার পাশ দিয়ে ছুটে চলেছে হালকা হাওয়া, যেন কোনও পুরনো দিনের স্মৃতিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে। এই নিস্তরঙ্গ দুপুরে হঠাৎই তোমার কথা মনে পড়ল, আর ভেবে দেখলাম— তোমার সঙ্গে কিছু না বললে যেন এই বিকেলটা অসম্পূর্ণই থেকে যাবে।

 

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)