প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, March 8, 2026

মিতাকে প্রভাত | পারমিতা চ্যাটার্জি

বাতায়ন/ক্ষণিকের অতিথি/হলদে খাম/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | হলদে খাম
পারমিতা চ্যাটার্জি
 
মিতাকে প্রভাত

"জানি তোমার কোন দোষ নেই শুধু একরাশ অভিমানী মুখ নিয়ে বসে থাক। কিন্তু আমি কী করব বল? আমাকে তো সবদিক বজায় রেখে চলতে হয়। তুমি বলবে এখুনি আমার কথা তোমার না ভাবলেও চলবে!"

 
প্রিয় মিতা,
 
তোমার কাছে যাব ভাবছি অনেকদিন ধরে কিন্তু এত বৃষ্টি যে কিছুতেই যাওয়া হচ্ছে না। রাগ কোর-না প্লিজ।
ভালবাসা সবসময় বুকেই থাকে তবু দেখতে ইচ্ছে করে।
তোমার মধ্যে যিনি বড় হচ্ছেন তার কী খবর? হাত-পা ছুঁড়ছে না কি খুব? আমার হয়ে ওকে অনেক আদর করে দিও। সময়মতন খাওয়াদাওয়া কোর তোমার কাছে যাব শুনলেই মায়ের শরীর খারাপ হয়ে যায়। তোমাদের শাশুড়ি-বউয়ের মাঝে পড়ে আমি স্যান্ডউইচ হয়ে যাচ্ছি।
জানি তোমার কোন দোষ নেই শুধু একরাশ অভিমানী মুখ নিয়ে বসে থাক। কিন্তু আমি কী করব বল? আমাকে তো সবদিক বজায় রেখে চলতে হয়। তুমি বলবে এখুনি আমার কথা তোমার না ভাবলেও চলবে! কিন্তু তা নয় আমার ভাবনার খাতায় সবাই আছ আর তুমি তো আছই। আমার অর্ধাঙ্গিনী বলে কথা, তোমার কথা না ভাবলে কী করে চলে? ভাবছি সামনের সপ্তাহে কাউকে কিছু না বলে আমি পালাব তোমার কাছে, তুমি এখুনি বলবে, তোমার ছেলেমানুষি আর গেল না। কী করব আমার মিষ্টি বউটাকে কতদিন দেখিনি। খুব সাবধানে থাকবে আর খাওয়াদাওয়া ভাল মতন করবে। আমাদের সোনামনিকে বল ওর বাবা সামনের সপ্তাহেই আসছে।
অনেক ভালবাসা আর আদর নিও।
 
ইতি—
তোমার প্রভাত
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)