প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

দুর্গা | জনা বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদীয়া/গল্পাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গল্পাণু
জনা বন্দ্যোপাধ্যায়
দুর্গা

বন্ধ ঘরে মীনাকে কাছে টানার মুহূর্তে ব্যাগ থেকে লুকানো ছুরি বের করে মরিয়া হয়ে বেশ কয়েকবার বাচ্চুর বুকে চালাতে থাকে মীনা।

 
অসীমা রায়ের পথনাটিকার দলে মীনা আজ জীবন্ত দুর্গা! "মাতৃকা" এনজিও-র পরিচালিকা অসীমা রায়ের উৎসাহে মীনা পথনাটিকার অভিনয়ের জন্য রাজি হয়েছে।
 
মীনার মতো তরুণীর আর্থিক অসহায়তার সুযোগ নিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে ডেকে পাঠাতেন প্রোমোটার বাচ্চু দত্ত। মীনা ধীরে ধীরে বুঝতে পারে লোকটির আসল উদ্দেশ্য। বন্ধ ঘরে মীনাকে কাছে টানার মুহূর্তে ব্যাগ থেকে লুকানো ছুরি বের করে মরিয়া হয়ে বেশ কয়েকবার বাচ্চুর বুকে চালাতে থাকে মীনা। আদালতে পরে প্রমাণ হয় মীনা আত্মরক্ষার্থে এ কাজ করেছে।
 
মীনার অকৃত্রিম অভিনয় ও নাচের ভঙ্গি দর্শকদের করতালি পায়! পথনাটিকায় অসুর বধের রূপক কাহিনিটি মীনাকে ভুলতে দেয়নি তার সাহসিকতা!
 

~~000~~

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)