বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম
সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মিতা মল্লিক
শারদ-কন্যা
আশ্বিনের
দোদুল হাওয়ায় কাশের বন দুমড়েমুচড়ে দুলছে কেমন প্রলয় নাচন
এ নয় সেই শিউলি-ফোটা ভোরের শান্ত স্নিগ্ধ করতল
মায়ের কন্যারা বলছে অন্য কথা-
আয়রে ভোলা খেয়াল খোলা,
মত্ত
আগুন জ্বালিয়ে আয়,
ঝোপেঝাড়ে
আপদ শ্বাপদ আছাড় মেরে কন্ঠ টিপে জয়ডঙ্কা বাজিয়ে আয়
হেই সামালো দাঁড় টেনে আয় ভৈরবী রে
জটিলা কুটিলা আবক্ষ গরলা - উগড়ে দে মা পিতৃতন্ত্রের ঔরসে
রক্তজমাট কাশের দল চোখ মেলেছে মুখর হয়ে
এবার বারুদ-বুকে মায়ের আগমন
ধর্ষকের বুকে ত্রিশুল খুঁড়ে।
শারদীয়া
কবিতা
মিতা মল্লিক
শারদ-কন্যা
এ নয় সেই শিউলি-ফোটা ভোরের শান্ত স্নিগ্ধ করতল
মায়ের কন্যারা বলছে অন্য কথা-
আয়রে ভোলা খেয়াল খোলা,
হেই সামালো দাঁড় টেনে আয় ভৈরবী রে
জটিলা কুটিলা আবক্ষ গরলা - উগড়ে দে মা পিতৃতন্ত্রের ঔরসে
রক্তজমাট কাশের দল চোখ মেলেছে মুখর হয়ে
এবার বারুদ-বুকে মায়ের আগমন
ধর্ষকের বুকে ত্রিশুল খুঁড়ে।

No comments:
Post a Comment