বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
অভীক মুখার্জী
না হওয়া প্রেমের গল্পটা
এবার
তোমাকে নিয়ে একটা
গল্প লিখব…
যে গল্প জুড়ে থাকবে
সময়ের কোলাজ…
টুকরো টুকরো হাসি…
আনমনে বলা কথা…
ডায়েরিতে লেখা…
মনের গোপন হদিস।
তারপর…
সন্ধে পেরিয়ে যখন
রাত আসবে ঘন হয়ে
গল্পটা কুচিকুচি করে
উড়িয়ে দেব
তোমার উদ্দেশ্যে…
জানি পড়ে নেবে তুমি
না হওয়া প্রেমের গল্পটা।
শারদীয়া
কবিতা
অভীক মুখার্জী
না হওয়া প্রেমের গল্পটা
গল্প লিখব…
যে গল্প জুড়ে থাকবে
সময়ের কোলাজ…
টুকরো টুকরো হাসি…
আনমনে বলা কথা…
ডায়েরিতে লেখা…
মনের গোপন হদিস।
তারপর…
সন্ধে পেরিয়ে যখন
রাত আসবে ঘন হয়ে
গল্পটা কুচিকুচি করে
উড়িয়ে দেব
তোমার উদ্দেশ্যে…
জানি পড়ে নেবে তুমি
না হওয়া প্রেমের গল্পটা।

No comments:
Post a Comment