বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
প্রকাশ চন্দ্র রায়
বাড়িয়ে রেখেছি মন
কোন
অঙ্গ ছুঁয়ে দিলে খুব বেশি শিহরিত হও তুমি-
মুখ-বুক-ওষ্ঠ-অধর-গাল বা কপাল!
সে-সব না হয় পরে ছোঁয়া যাবে।
প্রথমেই
আমি ছুঁয়ে দিতে চাই—
মন দিয়ে-তোমার কোমল মন।
তারপর না হয় প্রমাণ করা যাবে-কে কাকে কত বেশি
ভালবাসতে পারি-কত বেশি কাছাকাছি ঘেঁষতে পারি।
যতদূর
জানি-মন কোন স্পর্শন যোগ্য পদার্থই নয়:
অপদার্থ মনকে পেতে হলে কেবল মনটাই পেতে দিতে হয়।
তাই আমি-মন দিয়ে পেতে চাই মন,
জানি
না তুমি কী করতে চাইছ এখন;
আমি তো
তোমার দিকে বাড়িয়েই রেখেছি মন।
শারদীয়া
কবিতা
প্রকাশ চন্দ্র রায়
বাড়িয়ে রেখেছি মন
মুখ-বুক-ওষ্ঠ-অধর-গাল বা কপাল!
সে-সব না হয় পরে ছোঁয়া যাবে।
মন দিয়ে-তোমার কোমল মন।
তারপর না হয় প্রমাণ করা যাবে-কে কাকে কত বেশি
ভালবাসতে পারি-কত বেশি কাছাকাছি ঘেঁষতে পারি।
অপদার্থ মনকে পেতে হলে কেবল মনটাই পেতে দিতে হয়।
তাই আমি-মন দিয়ে পেতে চাই মন,

No comments:
Post a Comment