বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
ফটিক চৌধুরী
আনন্দের আলোর বন্যা
শরৎ
আসে—আকাশের নীল কপালে মেঘের সাদা টিপ।
কাশবন দুলে ওঠে, যেন বাতাসের গোপন খুনসুটি
শিউলির গন্ধে ভোরের উঠোনে জেগে ওঠে হারানো স্মৃতি।
রোদ নরম হয়ে জানালায় রাখে সোনালি হাত।
নদী তার স্বচ্ছ চোখে দূরের নীলিমাকে ছুঁয়ে থাকে।
পাখির ডানায় ভেসে আসে উৎসবের আগমনি গান।
মেঘেরা সরে গেলে আকাশ যেন ধুয়ে নেওয়া আয়না—
সেখানে মন নিজেরই এক শান্ত মুখ দেখতে পায়।
শরৎ আসলে আনন্দের আলোর বন্যা
আমাদের ভিতরেও একটু একটু করে আলো জন্মায়।

No comments:
Post a Comment