বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
ফিরোজ শাহীন আলাল
একতরফা প্রেম
চাঁদ-সূর্য
একতরফা পৃথিবীতে আলো দেয়—
নিঃস্বার্থে—কোনো কিছুর বিনিময়ে নয়;
আমিও
না হয় একতরফা ভালবাসলাম—
শেষ বিকেলেও গোধূলি আবির মেখে
নিঃস্বার্থ ভালবাসার মতো!
বিনিদ্র
গভীরতায় স্বপ্নের উষ্ণ আকাঙ্ক্ষায়
গভীর প্রেমে জড়িয়ে ধরি—
অদৃশ্য কোনো মায়ার বন্ধনে আলিঙ্গন
অপ্রকাশিত অনুভূতির ঢেউ ওঠে!
ঠোঁটের
মৃদু কম্পনে অস্ফুট অনুভূতি—
শুকনো ফুলের পাপড়ি ঝরার নৈঃশব্দ্যে
নিমিষেই ছুঁড়ে ফেলতে পারে;
তবুও
ভালবাসা নীরবে নিভৃতে—
একতরফা তোমার প্রতিই রইল!
শারদীয়া
কবিতা
ফিরোজ শাহীন আলাল
একতরফা প্রেম
নিঃস্বার্থে—কোনো কিছুর বিনিময়ে নয়;
শেষ বিকেলেও গোধূলি আবির মেখে
নিঃস্বার্থ ভালবাসার মতো!
গভীর প্রেমে জড়িয়ে ধরি—
অদৃশ্য কোনো মায়ার বন্ধনে আলিঙ্গন
অপ্রকাশিত অনুভূতির ঢেউ ওঠে!
শুকনো ফুলের পাপড়ি ঝরার নৈঃশব্দ্যে
নিমিষেই ছুঁড়ে ফেলতে পারে;
একতরফা তোমার প্রতিই রইল!

No comments:
Post a Comment