প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Sunday, March 8, 2026

আলাপ | শিশির আজম

বাতায়ন/ক্ষণিকের অতিথি/কবিতা/৩য় বর্ষ/৪৪তম সংখ্যা/২৩শে ফাল্গুন, ১৪৩২
ক্ষণিকের অতিথি | কবিতা
শিশির আজম
 
আলাপ
 
ভোরে আমরা বাগানে হাঁটছিলাম
হ্যাঁ
সময়টা ভোর
আর হাঁটছিলাম বাগানে
 
আসলে আমরা হাঁটছিলাম
মহাজাগতিক নীরবতার ভিতর
কোন কথাই বলিনি
আমি আর আমজাদ আলি খাঁ
 
কিন্তু এই নীরবতা কোথায় নিয়ে যাবে আমাদের
এই শংকা কি অমূলক
শংকা
না আত্মউন্মোচন
না কি মেজাজকে ধরে
সম্ভাবনার আকাঙ্ক্ষা
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)