প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Wednesday, June 17, 2026

মাছে ভাতে থেকো | তড়িৎ চক্রবর্তী

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
তড়িৎ চক্রবর্তী
 
মাছে ভাতে থেকো
 
যখন একলা থাকি
বড্ড মনে পরে।
যখন তোমায় ভাবি
শিমুল হয়ে ঝরে।
 
এখন দুষ্টু নদী
দৃস্টি অগোচরে।
এখন ধূসর ঘুঘু
ফুরুত ফুরুত ওড়ে।
 
তখন পাছা পেড়ে
ধুকপুকুনি কাড়ে।
তখন পদী পিসি
রু দু'পায়ে দোলে।
 
                    যখন শুঁটকি মাখি
                    ভীষ গায়ে জর।
                    যখন সুফিয়া কামাল
                    আমার মনের ঘর।
 
                    এখন ধানসিঁড়ি
                    প্রেমিক মনে বয়।
                    এখন চাঁপা গন্ধ
                    করে নয় ছয়।
 
                    তখন অপরাজিত
                    এক অক্ষর দেখো।
                    তখন ছেড়ে গেলে
                    মাছে ভাতে থেকো।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)