প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

ফিরে দেখা | পরমেশ্বর গাইন

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
পরমেশ্বর গাইন
ফিরে দেখা
 
চাষ তুলে দিয়েছি চাষা অপবাদ মুছতে
গা ধুয়ে নিয়েছি মাটির গন্ধ ভুলতে।
 
চোখের ছায়াছবিতে
কালা পানির ওপারে স্বপ্ন ঝাঁ চকচকে
এলোমেলো ইংরেজি বর্ণমালা মুখে।
 
ভুল হোক লজ্জা নয়
তবু নতুন পরিচয়... গর্ব তো হয়।
 
ভয় দাঁড়িয়ে ছিল সত্যের ছায়ায় ষড়্রিপু ভাবেনি
ছায়ার ছায়ায় ছিল পরাজয়।
মৃত্যু মরেনি
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)