বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ
বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
বিকাশ চন্দ
স্বপ্ন খাদক
সেদিন
সেনা রোদ গলে পড়ছিল
ডিমের কুসুমের মতো জানত না ধ্বংসের নীল
নিষিদ্ধ
সময়ের আত্মারা জানে
কাদার ভেতর থেকে উঠে আসে মানুষের দেবতা
কর্কশ যন্ত্রণায় থমকে ছিল ঝিঁঝির ডাক
ভোরের আলোয় পড়েছিল অশ্রুত অভিশাপ
এখনো
দুটো হাতে চকোলেট গন্ধ
রাজপথে সুরভি খোঁজে জঙ্গলের হাওয়া
শরীরের ভেতরে ছিল পাশ্চাত্য ধ্বনির উৎসব
সকল স্বপ্ন খাদক দেখেছিল কত না খাদ্যের জোগান
থরে থরে সাজানো রামধনু বিলাসের গল্প
ঝাঁ
চকচকে চাঁদোয়ায় লজ্জা মাখে চাঁদ
কুমারী যৌবন সাজায় পাঁচতারা খিদের মৌতাত
কী সাধ্য ছিল খুঁজে দেখা চেনা পাখিদের পালক
ভাঙা মানুষেরা দেখে ভেসে যায় স্বপ্নের ঘর
মরা গ্রহদের মতো ভেসে যাবে শরীর আলোর স্রোতে
নারী না পুরুষ
কবিতা
বিকাশ চন্দ
স্বপ্ন খাদক
ডিমের কুসুমের মতো জানত না ধ্বংসের নীল
কাদার ভেতর থেকে উঠে আসে মানুষের দেবতা
কর্কশ যন্ত্রণায় থমকে ছিল ঝিঁঝির ডাক
ভোরের আলোয় পড়েছিল অশ্রুত অভিশাপ
রাজপথে সুরভি খোঁজে জঙ্গলের হাওয়া
শরীরের ভেতরে ছিল পাশ্চাত্য ধ্বনির উৎসব
সকল স্বপ্ন খাদক দেখেছিল কত না খাদ্যের জোগান
থরে থরে সাজানো রামধনু বিলাসের গল্প
কুমারী যৌবন সাজায় পাঁচতারা খিদের মৌতাত
কী সাধ্য ছিল খুঁজে দেখা চেনা পাখিদের পালক
ভাঙা মানুষেরা দেখে ভেসে যায় স্বপ্নের ঘর
মরা গ্রহদের মতো ভেসে যাবে শরীর আলোর স্রোতে

No comments:
Post a Comment