প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Saturday, August 15, 2026

বিদ্যালয় | আর. এম. কারিমুল্লাহ

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
আর. এম. কারিমুল্লাহ
বিদ্যালয়
 
একদিন
ফিরে যাবি ভেবে যে পথে বেরিয়েছিলি,
সেই পথই ধীরে ধীরে তোকে গিলে ফেলবে।
গাছের ছায়ায় জমে থাকা বিকেল,
খোয়াইয়ের ধুলো,
ভাঙা মাটির গন্ধ—
এগুলো সহজে আলাদা করে ফেলা যায় না।
একটা জায়গা যখন মানুষের ভিতরে ঢুকে পড়ে,
তখন সে আর জায়গা থাকে না—
রক্তের ভেতর চলতে থাকা স্মৃতি হয়ে যায়।
কেউ আঁকতে আঁকতে হয়ে ওঠে আগুন,
কেউ মূর্তি,
কেউ কেবল অর্ধেক গান।
আর পৃথিবীর সমস্ত ক্ষুধা,
সব না-পাওয়া,
সব অভাব,
সব চাহিদা
শেষ পর্যন্ত এসে বসে থাকে একটা লাল মাটির উঠোনে—
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)