প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Wednesday, June 17, 2026

কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক
 
[আন্তর্জাতিক নারী দিবসকে মনে রেখে...]
 
আমি বলছি না বছরে একটা ৮ই মার্চই যথেষ্ট
আমি চাই প্রতিটি দিন হোক ৮ই মার্চ...
শুধু ঘরের ভেতর থেকে বেরিয়ে উৎসবের আমন্ত্রণে যাওয়ার জন্য নয়, বাইরে থেকে দরজা খুলতে খুলতে একজন আশাপূর্ণা, মহাশ্বেতা অথবা সুধা ভটচায কিংবা কমলা ভাগবত...
 
আমি একবারো বলছি না, ভালবাসতেই হবে
আলাদা করে কিছু না, নারী পুরুষ হই হই করে কিছু ফুল কিছু তারা হলেই চলবে, নারী-পুরুষ নিজ নিজ অফিস ফেরতা কোনো কফি শপে বসবে
হাতপাখার যুগ শেষ, কেউ কারো মতো নয়
আর হবেই বা কেন...
 
আমি চাই নারীর মুক্তি শুধু নয়, পুরুষেরো মুক্তি
তোমার জল লাগবে কিনা তোমার নুন লাগবে কিনা
কফিতে কতটুকু চিনি উভয়ে উভয়কে জিজ্ঞেস করুক, তাই না?
প্রকৃতি তো তাই সৃষ্টি করেছে লোহার পাশে চুম্বক
 
একথা আমরা যেন ভুলে না যাই
কবি বলেছেন অর্ধেক তার সৃজিয়াছে নারী অর্ধেক তার নর...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)