প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

হাজার ফুল ফোটে | স্বাতী সাহা

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
স্বাতী সাহা
 
হাজার ফুল ফোটে
 
আমাদের ভালবাসা নিয়ে কত অশান্তি
আজ তুমি অনেক দূরে 
তাই সবাই খুব শান্তিতে আছে
তবুও তোমাকেই ভালবাসি
গোপনে 
এ ভালবাসা কেউ কোনদিন জানতে পারবে না
আমার মতো করে সর্বস্ব দিয়ে খুব ভালবাসি
তুমিও কোনদিন জানবে না
তাই হারাবার ভয়ও নেই
গোপন প্রেম থাক গোপনে
অন্তরের অন্তঃস্থলে
যেখানে হাজার ফুল ফোটে
শুভ্র বিবেকী নক্ষত্র এসে গল্প করে 
ঈশ্বরের আশীর্বাদ ঝরে পড়ে।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)