বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
দুর্গা ঘোষ
আসছে শারদ মেয়ে
আসছে
শারদ মেয়ে
সবুজ খেতের পাশে
উতোল হাওয়ায় দুলতে দুলতে
শিউলি টগর তুলতে তুলতে
আগমনি গেয়ে।
নদীর
ধারে ধারে
কাশকে সোহাগ করতে করতে
বকুল মালা পরতে পরতে
পদ্ম সুবাস পেয়ে
আসছে শারদ মেয়ে।
রাঙা
পথের পাশে
ফুলবাগানে চলতে চলতে
গল্প ছড়া বলতে বলতে
এদিক ওদিক চেয়ে
আসছে শারদ মেয়ে।
কাজল
দিঘির ধারে
পাতার ভেঁপু ফুঁকতে ফুঁকতে
শালুক কলি শুঁকতে শুঁকতে
কাঁচা সড়ক পেয়ে
আসছে শারদ মেয়ে।
শারদীয়া
কবিতা
দুর্গা ঘোষ
আসছে শারদ মেয়ে
সবুজ খেতের পাশে
উতোল হাওয়ায় দুলতে দুলতে
শিউলি টগর তুলতে তুলতে
আগমনি গেয়ে।
কাশকে সোহাগ করতে করতে
বকুল মালা পরতে পরতে
পদ্ম সুবাস পেয়ে
আসছে শারদ মেয়ে।
ফুলবাগানে চলতে চলতে
গল্প ছড়া বলতে বলতে
এদিক ওদিক চেয়ে
আসছে শারদ মেয়ে।
পাতার ভেঁপু ফুঁকতে ফুঁকতে
শালুক কলি শুঁকতে শুঁকতে
কাঁচা সড়ক পেয়ে
আসছে শারদ মেয়ে।

No comments:
Post a Comment