প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

ধূসর কবিতা | মিতা মল্লিক

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মিতা মল্লিক
ধূসর কবিতা
 
বৃষ্টির সকালে এক পাতা ধূসর কবিতা 
পেন্সিলের রেখায় টানা বর্ষণ  
চোখের তারায় ঈষৎ আলোর ফোঁটা 
দরজায় শব্দরা কড়া নাড়ে 
খুললে কপাট ঢুকে আসে জল 
চড়াইগুলো চেয়ে দেখে জবরদখল জলের চেহারা অনিয়ম 
ধস নামে পাহাড়ে 
ভেঙে যায় ডুবে যায় শহর 
এক পাতা ধূসর কবিতা নেমে আসে খাতার পাতায় 
টুপটাপ ভিজে যায় বৃষ্টি অক্ষরে 
রোদ এলে বলে দেবো 
ছায়া দিও পাতা জুড়ে।
 

1 comment:

  1. সিক্ত ধূসর ছবি লুঠ হলো খাস বুকের তালুক | কবিকে শুভেচ্ছা

    ReplyDelete

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)