বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মধুসূদন চক্রবর্তী
শরতের মাধুর্য
আশ্বিনের
আকাশ দেখো
প্রকৃতির কী বাহাদুরি
সাদা মেঘ সোনালি রোদ
খেলে যেন লুকোচুরি।
মেঘ
খেলায় জিতে গেলে
আকাশে বেড়ায় ভেসে
মেঘের চাদর ঠেলে দিয়ে
রোদ্দুর ওঠে হেসে।
নির্জন
ঘরে মুখোমুখি বসে
এক প্রণয়ী যুগল
মেঘ ও রোদের খেলা দেখে
হৃদয় হলো পাগল।
কখনো
মেঘ, কখনো রোদ
আসছে পুজোর দিন
সকলের প্রিয় শরৎ ঋতু
মাধুর্য্য তুলনাহীন।
শারদীয়া
কবিতা
মধুসূদন চক্রবর্তী
শরতের মাধুর্য
প্রকৃতির কী বাহাদুরি
সাদা মেঘ সোনালি রোদ
খেলে যেন লুকোচুরি।
আকাশে বেড়ায় ভেসে
মেঘের চাদর ঠেলে দিয়ে
রোদ্দুর ওঠে হেসে।
এক প্রণয়ী যুগল
মেঘ ও রোদের খেলা দেখে
হৃদয় হলো পাগল।
আসছে পুজোর দিন
সকলের প্রিয় শরৎ ঋতু
মাধুর্য্য তুলনাহীন।

No comments:
Post a Comment