প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

প্রেম আসে যায় | মাম্পি দাস

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মাম্পি দাস
প্রেম আসে যায়
 
তুমি যখন মঙ্গলেতে বলো থাকার কথা,
তখন আমার চোখে অমঙ্গলের ছবি
যার পেট ভর্তি খিদে, কপালের ভাঁজে স্বপ্ন
ঠোঁটের কোণে লুকিয়ে অদ্ভুত নীরবতা।
 
তুমি যখন দেশ বিদেশের গল্পেতে গদগদ,
আমি তখন উদাস বাউল স্বদেশের অলিগলি
তোমার দু-চোখে রঙিন বসন্ত আমেরিকা, ইংল্যান্ড
আমি অসহায় নাগরিক লাথি খাওয়া হরিপদ।
 
তুমি যখন ম্যাটিনি শোতে পপকর্ণ হাতে হাত, আমি
তখন অভাব কুড়ানি, ঘরের কোণে সামান্য বাসি ভাত।
 
তুমি যখন ফেসবুক, টুইটারে গল্পেতে মশগুল, এলো চুল,
আমি তখন অসহায় জনতা ফুটপাত ফেরিওয়ালা
শিক্ষিত ছেলে চাকরির চেষ্টায়, ঘরে অভাব অপেক্ষায়
খালি পকেটে প্রেমিক হওয়া সব থেকে বড় ভুল।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)