বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মানস লাহিড়ী
তুমি তো জানো
অকৃপণ
ভালবাসার লোভে বড় হ্যাংলামি করি,
যা
কিছু পাইনি তার লালসায়
নিঃস্বার্থ ভালবাসার মায়াজালে
আমাকে বশ করেছ তুমি।
বেশি
কিছু হয়তো পাওয়ার যোগ্য আমি নই
তবে আমাকে শিখণ্ডী করে যুদ্ধ জিতো না যেন
বিশ্বাসের নাগপাশে বেঁধে রেখো
আমাকে তোমার চারপাশে।
আমি
তোমাকে বড় ভালবাসি, মহুল!
আমার অগোচরে অন্য কাউকে নয়
সবাইকে লুকিয়ে শুধুমাত্র আমাকে
এক আকাশ ভালবাসায়
একবুক বিশ্বাসে ভরিয়ে দাও, প্রিয়তমা!
শারদীয়া
কবিতা
মানস লাহিড়ী
তুমি তো জানো
নিঃস্বার্থ ভালবাসার মায়াজালে
আমাকে বশ করেছ তুমি।
তবে আমাকে শিখণ্ডী করে যুদ্ধ জিতো না যেন
বিশ্বাসের নাগপাশে বেঁধে রেখো
আমাকে তোমার চারপাশে।
আমার অগোচরে অন্য কাউকে নয়
সবাইকে লুকিয়ে শুধুমাত্র আমাকে
এক আকাশ ভালবাসায়
একবুক বিশ্বাসে ভরিয়ে দাও, প্রিয়তমা!

No comments:
Post a Comment