প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

আগমনীর সুর | তাপস মাইতি

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
তাপস মাইতি
আগমনীর সুর
 
ওই কাশফুলের বনে
চলো মাতি—যেখানে তোমার
ওড়নায় আমার সম্ভ্রম বাঁচে
 
ওই শরৎ-মেঘের ছায়ায়
চলো, পাশাপাশি বসি—
যেরকম স্থির চেয়ে থাকে কাঞ্চনজঙ্ঘা
 
ওই নীলাভ শূন্যে
পাখি হয়ে ওড়াই চলো—
শারদ-প্রেমের গান
 
ওই আগমনীর সুরে চলো—
কোনো মণ্ডপে, দুজনে সাজি শিব-দুর্গা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)