বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
শ্রীময় ঘোষ
এসেছে শরৎ
শরতের
হাওয়া লেগে শিউলির বনে
রাশি রাশি সোনা রোদ খেলে আনমনে।
মাঠে-মাঠে পাকা ধান সোনা-রং মেখে
মিতালি করতে চায় আকাশকে ডেকে।
নীলাকাশে বলাকারা বেঁধে এক সারি
দল বেঁধে দেবে তারা দূর দেশে পাড়ি।
কাশফুলে ভরে গেছে সরু আলপথ
বাতাসের দোলনায় ভাসিয়েছে রথ।
পেঁজামেঘ রাশি-রাশি দলে দলে তারা
গা-ভাসিয়ে ছোটাছুটি হয়ে মাতোয়ারা।
টেলিফোন-তারে জোড়া মাছরাঙা পাখি
মুখে-মুখ, খুনসুটি, কথা রাখা-রাখি।
ঝলমলে সূর্যে খুশি খুশি মন
সানাই-এ আনন্দসুর দেবী আগমন।
শারদীয়া
ছড়া
শ্রীময় ঘোষ
এসেছে শরৎ
রাশি রাশি সোনা রোদ খেলে আনমনে।
মাঠে-মাঠে পাকা ধান সোনা-রং মেখে
মিতালি করতে চায় আকাশকে ডেকে।
নীলাকাশে বলাকারা বেঁধে এক সারি
দল বেঁধে দেবে তারা দূর দেশে পাড়ি।
কাশফুলে ভরে গেছে সরু আলপথ
বাতাসের দোলনায় ভাসিয়েছে রথ।
পেঁজামেঘ রাশি-রাশি দলে দলে তারা
গা-ভাসিয়ে ছোটাছুটি হয়ে মাতোয়ারা।
টেলিফোন-তারে জোড়া মাছরাঙা পাখি
মুখে-মুখ, খুনসুটি, কথা রাখা-রাখি।
ঝলমলে সূর্যে খুশি খুশি মন
সানাই-এ আনন্দসুর দেবী আগমন।

No comments:
Post a Comment