বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
রতনলাল আচার্য্য
যাপিত জীবনের চর্যাপদ থেকে...
আমি
হিমালয়ের পাদদেশের এক
প্রান্তিক কবি বলছি...
শিল্পীত
জীবনের ঐকান্তিক মোহ
সকলকেই ডাকে হাতছানি দিয়ে
সুনিপুণ পাশাখেলায় করে আবাহন।
ছলে-বলে-কৌশলে কেউ জেতে
কেউ বরণ করে নেয় পরাজয়ের মালা।
পরমপিতার অদৃশ্য ছোঁয়ায়
কারো আকাশে সূর্য ওঠে
দ্বাদশ আদিত্যের সাজানো মূর্ছনায়
কেউ হারিয়ে যায় তলাতলে
শূন্য করে মায়াকানন চরম হতাশায়!
শারদীয়া
কবিতা
রতনলাল আচার্য্য
যাপিত জীবনের চর্যাপদ থেকে...
প্রান্তিক কবি বলছি...
সকলকেই ডাকে হাতছানি দিয়ে
সুনিপুণ পাশাখেলায় করে আবাহন।
ছলে-বলে-কৌশলে কেউ জেতে
কেউ বরণ করে নেয় পরাজয়ের মালা।
পরমপিতার অদৃশ্য ছোঁয়ায়
কারো আকাশে সূর্য ওঠে
দ্বাদশ আদিত্যের সাজানো মূর্ছনায়
কেউ হারিয়ে যায় তলাতলে
শূন্য করে মায়াকানন চরম হতাশায়!

No comments:
Post a Comment