বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মলয় সরকার
বঞ্চনা
বঞ্চনাকে
গলায় জড়িয়ে
আমরা মুক্তোমালার মতো রাজরানি হই
তুলসী তলায় প্রদীপ জ্বালি
আর স্বপ্নে ভাবি সিংহদুয়ার
আমাদের
বুকের দরজা হা হা করে
জোয়ারভাটার ঢেউ তছনছ করে
আর আমরা তখন
নীরবে বসে রামায়ণ গান শুনি
আকাশের
চাঁদ
আমাদের দিকে তাকিয়ে
নির্ভাবনায় বসে কবিতা লেখে
আমরা তাই দেখে ধন্য হয়ে
গরবে ফেটে পড়ি
শারদীয়া
কবিতা
মলয় সরকার
বঞ্চনা
আমরা মুক্তোমালার মতো রাজরানি হই
তুলসী তলায় প্রদীপ জ্বালি
আর স্বপ্নে ভাবি সিংহদুয়ার
জোয়ারভাটার ঢেউ তছনছ করে
আর আমরা তখন
নীরবে বসে রামায়ণ গান শুনি
আমাদের দিকে তাকিয়ে
নির্ভাবনায় বসে কবিতা লেখে
আমরা তাই দেখে ধন্য হয়ে
গরবে ফেটে পড়ি

No comments:
Post a Comment