প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

আশ্বিনের আকাশ | গোবিন্দ সাহা

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
গোবিন্দ সাহা
আশ্বিনের আকাশ
 
গাঢ় সবুজ ধান ক্ষেতের প্রান্তরেখায়
বরফ সাদা কাশের বন।
আকাশ ঝুঁকেছে ভাঙা ঘরের চালে
রোদ্দুরের চকচকে নিয়মানুবর্তিতা-
 
পানা পুকুরের পাড়ে ভাদ্রের তাল-ঘ্রাণ
আকালের গৃহে হাট করে খোলা দুয়ার।
 
অবোধ শিশুর চোখে ছেঁড়া জামা মেঘ
মা আসছে... পদ্মের প্রস্ফুটিত উন্মনা কলি।
 
শরৎ মানে শিশির... ঢাকের আওয়াজ।
আশ্বিনের অনটন শীর্ণ হাতের শিরায়
মায়ের চোখে জল... মর্মভেদী মন্ত্রোচ্চারণ।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)