প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

শূন্য মানচিত্র | আবদুস সালাম

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
আবদুস সালাম
শূন্য মানচিত্র
 
বিকারহীন মানচিত্রে গাঁথা পুতিময় অন্ধকার 
কেমন যেন কেমন হয়ে যায় পাশের বাড়ি
ভোরের দোয়েল পাখিরা আর নেই  
নগরীর রাত আর নিরাপদ নয় কারুর কাছে
 
মর্নিংওয়াক ঘিরে বেহায়া সভ্যতার কাব্যিক উচ্ছাস
ক্লান্তির সংসারে হোঁচট খায় নির্ভরযোগ্য প্রেম    
সব হৃদয় ঠান্ডা করে বন্দি
 
বীজ তলার নীচে ভ্রান্তির আস্কারা
পথের বাঁকে বাঁকে লুকিয়ে আছে ইতিহাস
 
রাস্তার ওপারে চোখ রাঙানির সংস্কৃতি
প্রতিবেশীর মাঠে ওড়ে নষ্ট সময়ের ঘুড়ি   
মানচিত্রের গায়ে জমেছে ধুলো
শূন্যের প্রলেপ মেখে মেরামত করি সম্পর্ক
বাণিজ্য নির্ভর সম্পর্কেরা অলীক নির্মাণ গড়ে
 
প্রত্যাশার চূড়ায় তুলকালাম মহাভারত 
গণ্ডি ছাড়িয়ে মানবিক মানচিত্রে আঁকি মন খারাপের চিত্রনাট্য
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)