প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

দুগ্‌গা পূজা জমজমাটি | বিশ্বজীৎ ভাস্কর

বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
বিশ্বজীৎ ভাস্কর
দুগ্গা পূজা জমজমাটি
 
ষষ্ঠী পূজা জমজমাটি
মাতৃ আরাধনায়
স্বজন বন্ধু প্রতিবেশী
সবাই প্রণাম জানায়।
 
সপ্তমীতে ঠাকুর দেখা
নতুন সাজে ঘোরা
সন্ধ্যা হলেই রঙিন বাতি
যেন ফুলের তোড়া।
 
অষ্টমীতে ভোগ খাওয়ানো
কালার পাঞ্জাবিতে
কচি কাঁচা কোমর দোলায়
নিত্য নতুন গীতে।
 
নবমীতে ঘন্টা কাঁসর
ঢ্যাংকুড়াকুড় তালে
আড্ডা জমে অনেক রাতে
ভরতি হাসি গালে।
 
বিজয়ার দিন মনটা ভারি
সিঁদুর খেলা ঘিরে
দুগ্গা মাকে বলব আবার
এসো বছর ফিরে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)