বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
বদ্রীনাথ পাল
সেদিন দেখি
সেদিন
দেখি বিল্ব বৃক্ষ তলে-
একা বসে মহিষাসুর ভাসছে চোখের জলে!
কাছে গিয়ে বলি আমি তাকে-
"কী হয়েছে, পড়লে তুমি কীসের দুর্বিপাকে?”
বললে
অসুর কাঁদো কাঁদো সুরে-
"মান খোয়াতে পারছি না আর আমি জগৎ জুড়ে।
হেঁজিপেঁজি নই, আমিও রাজা-
বছর বছর সইব কেন একইরকম সাজা?
প্রতি
বছর ত্রিশূল ফোঁড়া বুকে-
আসতে হবে মর্ত্যে আমায় বল তো কোন্ দুখে?
বারেবারেই
কেন হেরো হয়ে-
সবার কাছে হাজির হবো অপমানটা সয়ে?
নতুন
জামা নতুন কাপড় গায়ে-
বাপের ঘরে যাবেন তিনি সেজে মায়ে-ছায়ে!
উদোম গায়ে জিভখানা বের করে-
আমি কেন যাব বলো একটি বছর পরে?"
এই-না বলে অসুর আরও
জোরে-
বুকটা চেপে উঠল কেঁদে হাউ হাউ হাউ করে।
অসুরটার এই দুরবস্থা দেখে-
চুপি চুপি সটকে পড়ি আমি সেখান থেকে।
শারদীয়া
কবিতা
বদ্রীনাথ পাল
সেদিন দেখি
একা বসে মহিষাসুর ভাসছে চোখের জলে!
কাছে গিয়ে বলি আমি তাকে-
"কী হয়েছে, পড়লে তুমি কীসের দুর্বিপাকে?”
"মান খোয়াতে পারছি না আর আমি জগৎ জুড়ে।
হেঁজিপেঁজি নই, আমিও রাজা-
বছর বছর সইব কেন একইরকম সাজা?
আসতে হবে মর্ত্যে আমায় বল তো কোন্ দুখে?
সবার কাছে হাজির হবো অপমানটা সয়ে?
বাপের ঘরে যাবেন তিনি সেজে মায়ে-ছায়ে!
উদোম গায়ে জিভখানা বের করে-
আমি কেন যাব বলো একটি বছর পরে?"
বুকটা চেপে উঠল কেঁদে হাউ হাউ হাউ করে।
অসুরটার এই দুরবস্থা দেখে-
চুপি চুপি সটকে পড়ি আমি সেখান থেকে।

No comments:
Post a Comment