প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

কান্না নাও | পরাগ চৌধুরী

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
পরাগ চৌধুরী
কান্না নাও
 
শিশির নিয়ে দূর্বা খেলা করে
এলেই না আর—কথা ছিল
তোমায় মনে পড়ে...
 
জলের ওপর চোখ মেলেছে পদ্ম
তুমিও বোধ হয় দেখেইছিলে
চোখ মেলানো নেহাত ছিল ছদ্ম...
 
শিউলি ঝরে পড়েছে একরাশ
সেদিনগুলোও এমনি করেই—
তফাত শুধু একটি দীর্ঘশ্বাস
 
মাথা নাড়ার মতোই দোলে কাশ
দিয়েছিলে তুমিও সম্মতি
সোনাই রোদে এখন পরিহাস...
 
মেঘও যখন ভাসছে তুলো তুলো
আকাশজুড়ে বোধ হয় গভীর ক্ষত
আর একটিবার মুছিয়ে দিতে ভুলো...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)