প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Wednesday, June 17, 2026

শব্দ | সুশান্ত সেন

বাতায়ন/নাসির ওয়াদেন সংখ্যা/কবিতা/৪র্থ বর্ষ/৬ষ্ঠ সংখ্যা/২রা আষাঢ়, ১৪৩৩
নাসির ওয়াদেন সংখ্যা | কবিতা
সুশান্ত সেন
 
শব্দ
 
এক লেখক ভাবলেন এই জগতে ভাষা আর শব্দ
না থাকলে বড় ভাল হতো,
এত এত লোক কী ভাবছে কী চাইছে
কিছুই জানা যেত না।
না জানলেও কোনো ক্ষতি হত না।
 
বরং কাছে পিঠের সঙ্গীসাথীদের নিয়ে
রাতের নীহারিকার দিকে তাকিয়ে
বোধ শূন্য চোখে জীবনটা কাটানো যেত বেশ।
 
জ্ঞান বোধ বিজ্ঞান সাধনা ইত্যাদি অনেক কিছুই
তো করা হলো ।
কিবা লাভ হচ্ছে!
এখনো তো জন্তু জানোয়ারের মতোই
আঁচড়াআঁচড়ি কামড়াকামড়ি
করেই যাচ্ছি দেশে দেশে রাজ্যে রাজ্যে।
বিরামহীন।
মারণাস্ত্রে দিচ্ছি শান।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)