প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, August 15, 2026

চক | আর. এম. কারিমুল্লাহ

বাতায়ন/নারী না পুরুষ/কবিতা/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ, ১৪৩৩
নারী না পুরুষ
কবিতা
আর. এম. কারিমুল্লাহ
চক
 
দেয়ালের উপর
যে যা খুশি লিখে যাচ্ছে—
নীতিকথা,
বিপ্লব,
বিজ্ঞাপন,
হারিয়ে যাওয়া মানুষের নাম।
চকগুলো ছোটো হতে হতে
শেষে ধুলো হয়ে যায়।
তবু লেখা থামে না।
কারণ,
মানুষ কোথাও না কোথাও
নিজের অস্তিত্বের দাগ রেখে যেতে চায়।
যদিও জানা আছে—
একদিন বৃষ্টি এসে সব মুছে দেবে।
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)