বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মিতা মল্লিক
অলখ নিরঞ্জন
শরতের
উড়ন্ত ডানায় উৎসবের সলমাজরি
মৌন আচ্ছন্ন করোটিতে মঙ্গলকামী ধ্যানস্থ শ্রমণ
অন্যদিকে
আতুর শ্রাবণের পিচ্ছিল দেয়াল জুড়ে রক্তের ঘ্রাণ
প্রতিদিন প্রসব হয় যাতনা
সৃষ্টির ধূসর আলেখ্য অচেনায় অলভ্য
লেগে থাকে বিষ নাগিনীর ঠোঁটে
ঝরে পড়ে যখনতখন
কস্তুরী মৃগর পিছনে ছুটে চলে জীবন
কালোয়াতি নিশানা পাখির বুক
কার আসার আশায় কান পাতা অলখ নিরঞ্জন
কী আলো খোঁজা ত্রিশূলধারিনী দেবীর আগমনীতে।
শারদীয়া
কবিতা
মিতা মল্লিক
অলখ নিরঞ্জন
মৌন আচ্ছন্ন করোটিতে মঙ্গলকামী ধ্যানস্থ শ্রমণ
অন্যদিকে
আতুর শ্রাবণের পিচ্ছিল দেয়াল জুড়ে রক্তের ঘ্রাণ
প্রতিদিন প্রসব হয় যাতনা
সৃষ্টির ধূসর আলেখ্য অচেনায় অলভ্য
লেগে থাকে বিষ নাগিনীর ঠোঁটে
ঝরে পড়ে যখনতখন
কস্তুরী মৃগর পিছনে ছুটে চলে জীবন
কালোয়াতি নিশানা পাখির বুক
কার আসার আশায় কান পাতা অলখ নিরঞ্জন
কী আলো খোঁজা ত্রিশূলধারিনী দেবীর আগমনীতে।

No comments:
Post a Comment