বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
মলয় সরকার
চুম্বন
তোমার
চুম্বন দিক শরীরে আমার
অনন্ত অনুভূতি
আলো শুধু আলো নয়
এক নির্ভুল দিকনির্দেশ
জ্বেলে দেয় ঈশ্বরের আলো
অনন্ত সত্যের পথরেখা
তোমার
চুম্বন দিক হৃদয়ে আমার
প্রস্ফুটিত বসন্তসৌরভ
শুধুমাত্র স্পর্শসুখ নয়
নয় আশ্লেষ আবেশ
নির্মেঘ আকাশে এক
আদিগন্ত ছায়পথরেখা
তোমার
চুম্বন দিক নাভিতে আমার
আরবার জন্মের সাদর আহ্বান
মুছে দিক জন্মমৃত্যুর সব সীমারেখা
বসন্তপূর্ণিমা শুধু ঢেকে দিক
পৃথিবীর কোণে কোণে যত অন্ধকার
শারদীয়া
কবিতা
মলয় সরকার
চুম্বন
অনন্ত অনুভূতি
আলো শুধু আলো নয়
এক নির্ভুল দিকনির্দেশ
জ্বেলে দেয় ঈশ্বরের আলো
অনন্ত সত্যের পথরেখা
প্রস্ফুটিত বসন্তসৌরভ
শুধুমাত্র স্পর্শসুখ নয়
নয় আশ্লেষ আবেশ
নির্মেঘ আকাশে এক
আদিগন্ত ছায়পথরেখা
আরবার জন্মের সাদর আহ্বান
মুছে দিক জন্মমৃত্যুর সব সীমারেখা
বসন্তপূর্ণিমা শুধু ঢেকে দিক
পৃথিবীর কোণে কোণে যত অন্ধকার

No comments:
Post a Comment