প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

শরতের আকাশ | মাধুরী মিত্র

বাতায়ন/শারদীয়া/ছড়া/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
ছড়া
মাধুরী মিত্র
শরতের আকাশ
 
আকাশে আজ নীলের মেলা, নীল যে গভীর অতি,
মেঘেরা সব ছুটি নিয়েছে, নিয়েছে আজ বিরতি।
কাশফুলেরা নদীর ধারে, দোলায় মাথা বাতাসে,
তাদের দেখে মন যে আমার, ভেসে যায় কোন আকাশে।
শিউলি ঝরে ভোরের শিশিরে, টুপটাপ নরম সুরে,
গন্ধ তার ছড়িয়ে পড়ে, বহু দূরে, বহু দূরে।
আর আমার এই উদাস মন থাকে অপেক্ষাতে,
কবে আসবে তোমার চিঠি, ভোরের আলোর সাথে?
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)