প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

অবহেলা | রঞ্জন ভট্টাচার্য

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
রঞ্জন ভট্টাচার্য
অবহেলা
 
শরতের শেফালি কুড়োতে কী মজা
নেই তার অভিধান
শিউলি রাঙা ভোরের বেলা
যায়নি তো অভিমান।
 
পর্ণমোচীর নীরবে কাঁদা
অভিমানে যে, সব ভুলে আসা
মনের গহনে সে ভালবাসা
যেন হৃদয় সিংহাসনে।
 
বলেছিলে তুমি আসবে ফিরে
তীর ভাঙা ঢেউয়ে
আজ সে নদী মরুভূমি প্রায়
বিরহের জ্বালা বয়ে।
 
শরতে তবু সোনালির মেলা
এসো না ফিরে, করি শুধু খেলা
কেন আর তুমি করো অবহেলা
অশনির জাল বুনে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)