বাতায়ন/শারদীয়া/গল্পাণু/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
গল্পাণু
পুষ্প সাঁতরা
মেঘনারী-মেঘপুরুষ
দুজনেই চাইছে ঝমঝম করে বৃষ্টি নামুক, এমন একটা ঝড় উঠুক মেঘ নেই। চকচকে শরতের বুকে পুরুষ মেঘ আর নারী মেঘ গড়াগড়ি যাচ্ছে এখন আকাশের বিছানায়!
শরৎ
ঋতু বর্ষা ঋতুতে ফিরে গেছে;
যখনতখন
মেঘ ডাকে আর বাজ পড়ে এ ভরা ভাদরের খামখেয়ালি, না অভিমানী বৃষ্টি! মান ভাঙানো মেঘটা শারদাকাশে, চোখে জল নিয়ে ঘুরছে— ক'দিন রমা আর পরমের কথা ধর্মঘট!
থমথমে রান্নাঘরের কড়া-খুন্তির শব্দ। 'হাম কিসিসে কম নেহি' তাই বিছানা আলাদা!
শরতের ছেঁড়া ছেঁড়া মেঘ যেন। মেঘনারী আর মেঘপুরুষ কাছাকাছি অথচ গা বাঁচিয়ে চলছে।
ভিলেন বাতাস ঠ্যালা দিচ্ছে,
'ছুঁয়ো
না ছুঁয়ো না'— টানা পনেরো দিন!
মেঘে
মেঘে ঘর্ষন না লাগলে, বাজ ও পড়ে না আর
বৃষ্টিও মুখ ফেরাবে। চা রাখার শব্দ, গলা খাঁকারিতে সরব কথা। চুপকথা ঘরে এখন 'হুড়কা'
লাগানো
অথচ এখন নির্ভেজাল শরৎ কাল।
নিম্নচাপের
খুব প্রয়োজন। দুজনেই চাইছে ঝমঝম করে বৃষ্টি নামুক, এমন একটা ঝড় উঠুক মেঘ নেই। চকচকে শরতের বুকে পুরুষ মেঘ আর
নারী মেঘ গড়াগড়ি যাচ্ছে এখন আকাশের বিছানায়!
~~000~~
No comments:
Post a Comment