প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Friday, September 18, 2026

আজ চাঁদের মন ভালো নেই... | রতনলাল আচার্য্য

বাতায়ন/শারদীয়া/কবিতা/৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র, ১৪৩৩
শারদীয়া
কবিতা
রতনলাল আচার্য্য
আজ চাঁদের মন ভালো নেই...
 
দক্ষযজ্ঞের তাণ্ডব শেষে আবারও অজ্ঞাতবাসে যান স্বয়ং পিনাকপাণি। নির্ণয় যথার্থ হয়নি বলে আর কোন টানাপোড়েন নেই সময়ের খাতায়। সূর্যদেব নিত্যকার কর্মযজ্ঞ নিয়ে ব্যস্ত আছেন যথানিয়মে। ঘটনার আদ্যোপান্ত লিখে রাখা মহাকাল কি সত্যিই পক্ষপাতদুষ্ট নন?
 
ওপারে মেলায় বসেছে চাঁদের হাট। নিজ নিজ পসরা সাজিয়ে বসেছেন সপ্তর্ষিরাও। তাঁদের সত্যান্বেষী চোখে এবার নেমেছে এক অপূর্ব মায়া। ধরাতলে এবার হবে সৌজন্যের চাষ। আমরাও আছি আসন্ন উত্তরায়ণের প্রতীক্ষায়। কবে আসবে সেই শুভক্ষণ?
 
শোক দীর্ঘায়িত না করাই ভালো। তাহলে জড়তা কাটিয়ে যথাসময়ে ফিরতে পারবে নীড়ে সুখের পায়রারা। বিষাদলিপিকে প্রসাদ বানিয়ে আস্বাদন করুক অশান্ত সময়। সংসার মায়াজাল ছিন্ন করে এবার পথে নামুন সত্যান্বেষী তীর্থযাত্রীরা। আমরা অবলোকন করি পূর্বাদ্রি শিখরের প্রথম সূর্যোদয়...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)